• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র দুটি উপাদানে চুল পড়া বন্ধ করে দিন চিরতরে

মাত্র দুটি উপাদানে চুল পড়া বন্ধ করে দিন চিরতরে

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র দুটি উপাদানে চুল পড়া বন্ধ করে দিন চিরতরে

চুল আঁচড়াতে গেলে উঠে আসে একগাদা চুল। চুল পড়ার ভয়ে কালার করা, স্ট্রেইট করা কিংবা চুলের স্টাইল করা বন্ধ করে দিয়েছেন। অনেকে শ্যাম্পু করতে ভয় পান। চুল পড়ার ভয়ে স্টাইল করা কি বন্ধ করে দিবেন? যদি এই চুল পড়াই বন্ধ করে দেওয়া যায়, তবে কেমন হয়? রান্নাঘরের পরিচিত দুটি উপাদান হল কারি পাতা এবং মেথি। এই দুটি উপাদান আপনার চুল পড়া বন্ধ করে দেবে চিরদিনের জন্য। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক উপায়টি।

উপকরণ:
১। এক কাপ মেথি
২। এক মুঠো কারিপাতা

যেভাবে তৈরি করবেন:
১। সারা রাত মেথি  আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এটি বেটে পেস্ট তৈরি করুন।

২। কারি পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এক চা চামচ কারি পাতা গুঁড়ো মেথির পেস্টের সাথে মিশিয়ে নিন।

৩। এই প্যাকটি মাথার তালু এবং চুলে ভাল করে লাগিয়ে নিন।

৪। এই প্যাকটি চুলে এক ঘণ্টার জন্য রাখুন।

৫। তারপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে ফেলুন।

৬। যদি চুলে খুশকির সমস্যা থাকে, তবে এই প্যাকের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন।

কার্যকারিতা:
কারি পাতায় অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধি বাড়ায়। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যামিউ অ্যাসিড চুল পড়া রোধ করে থাকে। কারিপাতার বিটা কারটিন এবং প্রোটিন যা পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে।

মেথিতে থাকা উপাদান চুল মজবুত করে। মেথির উপাদান মাথার তালুর চুলকানি ফাঙ্গাস দূর করে দেয়।

ভাল ফল পেতে এই প্যাকটি সপ্তাহে দুইবার চুলে ব্যবহার করুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 12:12:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পেটের মেদ কমাতে চান? দীপিকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিনের থেকে জেনে নিন টিপসপেটের মেদ কমাতে চান? দীপিকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিনের থেকে জেনে নিন টিপস
Next Post:আইসক্রিম ভালোবাসেন? হাজারেরও বেশি স্বাদের ফ্লেভার চাখতে হলে যেতে হবে এখানে!আইসক্রিম ভালোবাসেন? হাজারেরও বেশি স্বাদের ফ্লেভার চাখতে হলে যেতে হবে এখানে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top