• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল পরিচর্যায় পেঁয়াজের অজানা গুন

চুল পরিচর্যায় পেঁয়াজের অজানা গুন

July 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল পরিচর্যায় পেঁয়াজের অজানা গুন

খুশকি, দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। অনেক সময় সঠিক যত্নের অভাবেও অকালে ঝরে যায় চুল। নিয়মিত চুল পড়তে থাকলে চুলের গোছা কমতে শুরু করে। এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতের কাছেই!

চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় চুল পরিচর্যাতেও রয়েছে পেয়াজের ভূমিকা। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস-

পেঁয়াজের রস
পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। গ্রিন্ড করে রসটুকু সংগ্রহ করুন। মাথার তালুতে ঘষে ঘষে লাগান রস। কিছুক্ষণ পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার এভাবে পেঁয়াজের রস ব্যবহার করলে চুল হবে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।

পেঁয়াজের রস ও মধু
একটি পেঁয়াজের রস করে ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুলে ও মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

পেঁয়াজের রস ও নারিকেল তেল
পেঁয়াজের রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান।

পেঁয়াজের রস ও লেবুর রস
পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এটি ঝলমলে করবে চুল। পাশাপাশি চুলের গোড়া শক্ত করবে।

পেঁয়াজের রস ও গরম তেল
চুলের বৃদ্ধি বাড়াতে গরম তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ম্যাসাজ করুন মাথার তালুতে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-27 11:07:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বস্তি বাড়ল দেশে! ৩০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুওস্বস্তি বাড়ল দেশে! ৩০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও
Next Post:পেটের মেদ কমাতে চান? দীপিকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিনের থেকে জেনে নিন টিপসপেটের মেদ কমাতে চান? দীপিকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিনের থেকে জেনে নিন টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top