• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / অলিম্পিকে রুপোজয়ী মিরাবাইকে আজীবন Pizza পাঠাবে Domino's!

অলিম্পিকে রুপোজয়ী মিরাবাইকে আজীবন Pizza পাঠাবে Domino's!

July 25, 2021 Category: লাইফস্টাইল
অলিম্পিকে রুপোজয়ী মিরাবাইকে আজীবন Pizza পাঠাবে Domino's!

হাইলাইটস

  • গোটা দেশ আজ মাথা উঁচু করেছে তাঁর জন্য।
  • অলিম্পিক পোডিয়ামে দাঁড়িয়ে গলায় রুপোর পদকের ওই দৃশ্যটাই আজ গোটা দেশের ছবি।
  • টোকিয়োতে ভারোত্তোলনে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাই চানু।

এই সময় ডিজিটাল ডেস্ক: গোটা দেশ আজ মাথা উঁচু করেছে তাঁর জন্য। অলিম্পিক পোডিয়ামে দাঁড়িয়ে গলায় রুপোর পদকের ওই দৃশ্যটাই আজ গোটা দেশের ছবি। টোকিয়োতে ভারোত্তোলনে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাই চানু।

কিন্তু অলিম্পিক্সে নামার আগে কড়া ডায়েট মেনে চলায় পছন্দের খাবার Pizza খাওয়া হয়নি অনেকদিন। পিৎজা তাঁর ভীষণ প্রিয়। এমনটাই এক সর্বভারতীয় টেলিভিশনের সাক্ষাৎকারে জানান চানু। আর তাঁর এই Pizza প্রেমের কথা জানতে পেরে এগিয়ে এল পিৎজা প্রস্তুতকারক সংস্থা Domino’s।

চানুকে সারাজীবন বিনামূল্যে পিৎজা খাওয়াতে চায় এই সংস্থা৷ তবে, ইম্ফলের অলিম্পিকের রুপোজয়ী অ্যাথলিটের বাড়ির সকলকেই Pizza খাওয়ানোর কথা ঘোষণা করেছে Domino’s৷ টুইট করে এই কথা জানানো হয় Domino’s-এর তরফ থেকে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরাও৷ টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনেই দেশকে পদক এনে দিয়েছেন চানু ৷ শনিবার চানুর রূপো জেতার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে। তবে Pizza প্রস্তুতকারক Domino’s-এর এই উদ্যোগ একেবারেই অভিনব। চানুর জন্য এই উদ্যোগকেও স্বাগত জানাচ্ছেন সকলেই৷

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-25 13:11:09
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া ৫ উপায়েচোখের নিচের কালি দূর করুন ঘরোয়া ৫ উপায়ে
Next Post:যে কারনে ডেল্টাভাইরাস করোনার অন্য ভাইরাসের চেয়ে দ্রুত ছড়ায়যে কারনে ডেল্টাভাইরাস করোনার অন্য ভাইরাসের চেয়ে দ্রুত ছড়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top