• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া ৫ উপায়ে

চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া ৫ উপায়ে

July 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চোখের নিচের কালি দূর করুন ঘরোয়া ৫ উপায়ে

ছেলে মেয়ে উভয় চোখের নিচের কালি সমস্যায় ভুগে থাকেন। আপনার মুখের সৌন্দর্য নষ্ট করার জন্য চোখের নিচে হালকা কালো দাগই যথেষ্ট। অনেকগুলো কারণে পড়তে পারে চোখের নিচে কালি। রাতজাগা, ঘুমের সমস্যা, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, চিন্তা, জেনেটিক প্রভাব ইত্যাদি নানা কারণ হতে পারে। যদি সঠিক সময়ে এটি দূর করার ব্যবস্থা না নেওয়া হয় তবে সেই দাগ চিরস্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের নিচে কালি দূর করার ৫ টি ঘরোয়া উপায় আজকের এই ফিচার।

১। আলু এবং শসার রস
আলু এবং শসার রসে ব্লিচিং উপাদান রয়েছে যা চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এক চা চামচ আলুর রস এবং এক চা চামচ শসার রস একসাথে মিশিয়ে নিন। এটি ত্বকে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালো দাগ দূর করে দেবে।

২। টমেটো
টমেটো চোখের নীচের কালো দাগ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে সাথে আপনার ত্বককে করবে কোমল লাবন্যময়। ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি দিনে ২ বার করা চেষ্টা করুন। টমেটোর রস , লেবুর রস আর সাথে পুদিনা পাতা যোগ করে তৈরি করে নিতে পারেন দারুন একটি হেলথ ড্রিংক। এটি আপনার চোখের নীচের কালি ভিতর থেকে দূর করতে সাহায্য করবে।

৩। ঠাণ্ডা চায়ের ব্যাগ
চায়ের ব্যাগ দিয়ে ও চোখের নিচে কালি দূর করা সম্ভব। সবুজ বা কালো চায়ের ব্যাগ ঠান্ডা করে নিন। আপনার চোখের ওপর ঠান্ডা চায়ের ব্যাগটি রাখুন। ১০/ ১৫ মিনিট পর চায়ের ব্যাগ সরিয়ে ফেলুন। দিনে ২/৩ বার করার চেষ্টা করুন।

৪। কমলার রস এবং গ্লিসারিন
এক চা চামচ কমলার রস এবং আধা চা চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। একটি তুলোর বল এই মিশ্রণে ভিজিয়ে সেটি চোখের নিচের ম্যাসাজ করে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫। ঠান্ডা দুধ
প্রতিদিন ঠাণ্ডা দুধ ব্যবহারে আপানার চোখের নীচের কালো দাগ দূর করে থাকে। তুলার বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন। ভেজা তুলার বল আপানার চোখে ওপর রাখুন। ১০/১৫ মিনিট পর তুলা সরিয়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করাতে আপানার চোখের নীচের কালির দাগ করবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 12:50:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোঁকড়া চুলে যেমন প্রসাধনী - DesheBidesheকোঁকড়া চুলে যেমন প্রসাধনী – DesheBideshe
Next Post:অলিম্পিকে রুপোজয়ী মিরাবাইকে আজীবন Pizza পাঠাবে Domino's!অলিম্পিকে রুপোজয়ী মিরাবাইকে আজীবন Pizza পাঠাবে Domino's!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top