• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এক সপ্তাহে বন্ধ হয়ে যাবে চুল পড়া!

এক সপ্তাহে বন্ধ হয়ে যাবে চুল পড়া!

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এক সপ্তাহে বন্ধ হয়ে যাবে চুল পড়া!

চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। মাঝে মাঝে মনে হয় একে জাতীয় সমস্যা হিসেবেও বিবেচনা করা যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায় অনেকে নানা রকম শ্যাম্পু ও তেল ব্যবহার করে। তবে খুব একটা উপকার তাতে মেলে না। অনেকে আবার ডাক্তারের শরণাপন্ন হয়ে টাকা-পয়সাও খরচ করেন। তবুও অতিরিক্ত চুল পড়া থেকে মুক্তি মেলে না। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একেবারে ঘরোয়া উপায় দেওয়া রয়েছে।

এমনকী অনেক অ্যালোপ্যাথি ডাক্তারও এই আয়ুর্বেদিক কৌশলের বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পেয়েছেন। এই কৌশল প্রয়োগকারীরাও বলছেন, এই উপায়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই চুল পড়া বন্ধ হয়, পাশাপাশি ঘনও হতে থাকে চুল। পেয়ারা পাতা হল ভিটামিন বি সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান। আর চুল পড়া ঠেকাতে ভিটামিন বি-এর জুড়ি মেলা ভার।

পেয়ারা গাছের একমুঠো সবুজ পাতা এক লিটার পানিতে ২০ মিনিট সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর পাতাগুলোকে ফেলে দিয়ে পানিটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করতে হবে। এবার সেই পানি দিয়ে চুলের গোড়ায় মিনিট দশেক ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ হয়ে যাওয়ার ঘন্টা খানেক পরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

আরো ভাল হয়, যদি রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করে সকালে চুল ধুয়ে ফেলতে পারেন। নিয়মিত এই ম্যাসাজ চালিয়ে যেতে হবে। সাত দিনের মধ্যেই চুল পড়া অনেকটা কমে আসবে। তবে এই কৌশল আরো কার্যকর হবে যদি সাত দিনের পরেও রোজ এই ম্যাসাজ চালিয়ে যাওয়া যায়।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 23:17:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একটি মাত্র তেল দূর করে দেবে সাদা চুলের সমস্যাএকটি মাত্র তেল দূর করে দেবে সাদা চুলের সমস্যা
Next Post:নিখুঁত উজ্জ্বল ত্বকের জন্য নিমের ৬টি কার্যকরী প্যাকনিখুঁত উজ্জ্বল ত্বকের জন্য নিমের ৬টি কার্যকরী প্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top