• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিখুঁত উজ্জ্বল ত্বকের জন্য নিমের ৬টি কার্যকরী প্যাক

নিখুঁত উজ্জ্বল ত্বকের জন্য নিমের ৬টি কার্যকরী প্যাক

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নিখুঁত উজ্জ্বল ত্বকের জন্য নিমের ৬টি কার্যকরী প্যাক

প্রাচীনকাল থেকে স্বাস্থ্য রক্ষায় নিম পাতা ব্যবহার হয়ে আসছে। স্বাস্থ্য রক্ষা ছাড়াও ত্বকের যত্নেও এটি ব্যবহৃত হয়। বাজার ঘুরলে দেখা যায় অনেক প্রসাধনীতে নিমের নির্যাস ব্যবহার করা হচ্ছে। নিমের তৈরি ফেসপ্যাক ত্বক থেকে ব্রণের দাগ, কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সকল ধরণের জন্য কার্যকর এমন কিছু নিম পাতার প্যাকের সাথে পরিচিত হওয়া যাক।

১। নিম, বেসন এবং  টকদইয়ের প্যাক
শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি অনেক বেশি কার্যকরী। ১ চা চামচ বেসন, ১ চামচ টকদই-এর সাথে নিম পাউডার দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও ঘাড়ে ভাল করে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম কোমল করার সাথে সাথে ব্রণের দাগ দূর করবে।

২। নিম পাতা এবং গোলাপ জল
দুই চা চামচ শুকনো নিম পাতা গুঁড়ো করে নিন। এবার এর সাথে দুই চা চামচ গোলাপজল এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন একবার ব্যবহার করুন। কিছুদিনের মধ্যে দেখবেন ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে গেছে।

৩। নিমের পানি
নিমপাতা সিদ্ধ করে নিন। এবার এই পাতার পেষ্ট করে নিন। এই পেষ্ট আপনার মুখে লাগিয়ে নিন। ৫ থেকে ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবং দেখুন ম্যাজিক। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক দাগহীন উজ্জ্বল হয়ে যাবে। এটি যেকোন প্রকার অ্যালার্জি বা চুলকানি দূর করে থাকে।

৪। নিম এবং দুধের প্যাক
একটি পাত্রে নিম পাউডার নিন এবং তার সাথে কিছু দুধ মিশিয়ে পেষ্ট তৈরি করে ফেলুন। এবার তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। মুখ ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৫। নিম এবং তুলসি পাতার প্যাক
এক মুঠো নিম পাতা এবং এক মুঠো তুলসি পাতা রোদে শুকিয়ে নিন। তারপর গুঁড়ো করুন। নিম এবং তুলসি পাতার গুঁড়োর সাথে এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। তৈলাক্ত ত্বকের জন্য এতে চন্দনের গুঁড়ো অথবা মুলতানি মাটি মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬। নিম এবং লেবুর রসের প্যাক
কয়েকটা নিম পাতা বেটে নিন এবার এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখ ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার করে। এবং ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 23:24:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এক সপ্তাহে বন্ধ হয়ে যাবে চুল পড়া!এক সপ্তাহে বন্ধ হয়ে যাবে চুল পড়া!
Next Post:১৫ মিনিটে দূর হবে হাতের বলিরেখা!১৫ মিনিটে দূর হবে হাতের বলিরেখা!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top