• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র ২ মিনিটে শুকিয়ে ফেলুন নেইলপলিশ

মাত্র ২ মিনিটে শুকিয়ে ফেলুন নেইলপলিশ

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র ২ মিনিটে শুকিয়ে ফেলুন নেইলপলিশ

নারীর অন্যতম মেকআপ অনুষঙ্গ হল নেইলপলিশ। নখের সৌন্দর্য বৃদ্ধিতে এর বিকল্প নেই। নানা রং এবং নানা ডিজাইনে মেয়েরা নেইলপলিশ দিয়ে থাকেন। এই নেইলপলিশ লাগানোর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হল তা শুকানো। শুকাতে গিয়ে অনেক সময় নেইলপলিশ এবং নেইল আর্ট নষ্ট হয়ে যায়। এই নেইলপলিশ শুকানোর ভয়ে অনেকে খুব বেশি নেইলপলিশ পরিবর্তন করেন না। অথচ সহজ কিছু উপায়ে মাত্র দুই মিনিটে শুকিয়ে ফেলতে পারেন নেইলপলিশ। আসুন তাহলে জেনে নেওয়া যাক নেইলপলিশ শুকানোর উপায়গুলো।

১। হেয়ার ড্রায়ার
চুল শুকানোর কাজে ব্যবহৃত হেয়ার ড্রায়ার দিয়ে খুব সহজে নেইলপলিশ শুকানো যায়। হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস অপশনটি নেইলপলিশ শুকানোর কাজে ব্যবহার করুন। গরম বাতাস আপনার হাতের ক্ষতি করতে পারে, তাই গরম বাতাস অপশনটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২। বরফ পানি
নেইলপলিশ শুকানোর সবচেয়ে পুরাতন এবং কার্যকরী উপায় হল বরফ পানি। একটি পাত্রে কিছু বরফের টুকরো নিন এবং এতে ঠান্ডা পানি মেশান। এই বরফ পানিতে নেইলপলিশ লাগানো হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। দেখবেন নেইলপলিশ শুকিয়ে গেছে।

৩। ড্রিপ ফ্রিজ
নেইলপলিশ লাগানোর পর কিছুক্ষণের জন্য হাতটি ডিপ ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখুন। ড্রিপ ফ্রিজের ঠান্ডা নেইলপলিশ শুকাতে সাহায্য করবে।

৪। কুকিং স্প্রে
হাস্যকর শুনালেও সত্য কুকিং স্প্রে নেইলপলিশ শুকাতে সাহায্য করে। শুধু তাই নয় এটি নখ এবং আঙ্গুলের  ময়েশ্চার ধরে রাখে।

৫। পাতলা করে নেইলপলিশ লাগান
নেইলপলিশ মোটা বা ঘন করে না লাগিয়ে পাতলা করে লাগালে দ্রুত শুকিয়ে যায়। প্রথমে পাতলা করে লাগানোর পর শুকিয়ে গেলে আরেকবার নেইলপলিশ লাগাতে পারেন। এতে নেইলপলিশ দ্রুত শুকিয়ে যাবে।

এতসব উপায় ঝামেলা মনে হলে শুধু ফুঁ দিয়ে শুকিয়ে ফেলতে পারেন নেইলপলিশ। তবে এতে সময় কিছুটা বেশি লাগবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 11:40:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই ঘরোয়া উপাদানে ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, দূর হবে খুসকিএই ঘরোয়া উপাদানে ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, দূর হবে খুসকি
Next Post:ত্বকের যত্নে রসুনের ৪ ব্যবহারত্বকের যত্নে রসুনের ৪ ব্যবহার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top