• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এই ঘরোয়া উপাদানে ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, দূর হবে খুসকি

এই ঘরোয়া উপাদানে ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, দূর হবে খুসকি

July 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এই ঘরোয়া উপাদানে ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, দূর হবে খুসকি

চুল নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। সেইসব সমস্যার মধ্যে অকালে চুল পড়ে যাওয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে খুসকি। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই চিকিৎসকের দ্বারস্থ হন, সাহায্য নিতে হয় দামি ওষুধের। কিন্তু কেমন হয়, যদি কোনও ঘরোয়া কৌশলে মুক্তি মেলে এই সমস্ত ঝামেলা থেকে? আছে কি তেমন কোনও টোটকা? ডাক্তাররা বলছেন, আছে।

ক্যাস্টর অয়েল এমন একটি প্রাকৃতিক উপাদান যাতে রয়েছে রাইসিনোলেইক অ্যাসিড ও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। এই উপাদানগুলো চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আপনাকে যা করতে হবে তা হল, নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মাথায় মেখে নিতে হবে। বালিশে তেল লেগে যাওয়ার ভয় থাকলে মাথায় পরে নিন একটি শাওয়ার ক্যাপ। তারপর ঘুমিয়ে পডুন। সকালে উঠে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

যাঁরা খুসকির সমস্যায় ভুগছেন তাঁরা এক চামচ অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ ক্যাস্টর অয়েল আর অর্ধেক করে কাটা পাতি লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায়, চু‌লের গোড়ায়, লাগিয়ে আধ ঘন্টাখানেক পরে ধুয়ে ফেলুন মাথা। দিন সাত এমনটা করার পরেই মুক্তি মিলবে খুসকি থেকে। আসলে ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি ফাংগাল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। সেই গুণগুলিই খুসকির হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে।

এস  সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-23 11:24:17
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সাবধান! অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার সময় এই ৫ ভুল কখনই নয়সাবধান! অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার সময় এই ৫ ভুল কখনই নয়
Next Post:মাত্র ২ মিনিটে শুকিয়ে ফেলুন নেইলপলিশমাত্র ২ মিনিটে শুকিয়ে ফেলুন নেইলপলিশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top