• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চিকিৎসকের দেহে মিলল করোনার দুই প্রজাতি! অবাক গবেষকরা

চিকিৎসকের দেহে মিলল করোনার দুই প্রজাতি! অবাক গবেষকরা

July 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চিকিৎসকের দেহে মিলল করোনার দুই প্রজাতি! অবাক গবেষকরা

নিজস্ব প্রতিবেদন: মে মাসের শুরুতেই সারস কোভ -২ ভাইরাসের (Sars-Cov-2) দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন অসমের এক মহিলা চিকিৎসক। কোভিডের কোনও একটি প্রজাতিতে নয়, একইসঙ্গে করোনাভাইরাসের আলফা (Alpha ) এবং ডেল্টা (Delta) প্রজাতিতে আক্রান্ত হয়েছেন চিকিৎসক।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (Indian Council for Medical Research) আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারে করোনার নমুনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সের রিপোর্টে ধরা পড়ে এই ঘটনা।  

ওই আক্রান্ত চিকিৎসকের শরীরে করোনার খুব মৃদু উপসর্গ ছিল। কোভিডে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় হাসপাতালে ভর্তি করতে হয়নি চিকিৎসককে। যদিও মহিলা চিকিৎসক কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। তাও কীভাবে অতিমারি সৃষ্টিকারী ভাইরাসের দুই প্রজাতিতে একই সঙ্গে আক্রান্ত হলেন তিনি তা দ্বন্দ্বে ফেলেছে স্বাস্থ্য মহলকে।

আরও পড়ুন, ৩০ হাজারে নামল দৈনিক সংক্রমণ, মৃত্যুও নামল চারশোর নীচে

দিল্লির সিএসআইআর এর ডিরেক্টর ডা অনুরাগ আগরওয়াল বলেন, “এটি সাধারণ ঘটনাই। অনেকের ক্ষেত্রে হতে পারে৷ সবার জিনোম সিকোয়েন্স করা হয় না তাই জানা যায় না।” অপর এক চিকিৎসকের কথায়, “আমরা যখন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করি তখনই আমরা দেখি যে ওই মহিলা চিকিৎসক করোনার দুটি প্রজাতিতে আক্রান্ত। এমন ঘটনা দেখা যায় না। তাই দু’বার করে পরীক্ষা করে নিশ্চিত হই।



Zee24Ghanta: Health News
2021-07-20 16:14:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মেদ কমানোর জন্য রোজ সকালে লেবু-জলে অভ্যস্ত হন অনেকেই, এতে আদৌ কি লাভ হয়? জানুন...মেদ কমানোর জন্য রোজ সকালে লেবু-জলে অভ্যস্ত হন অনেকেই, এতে আদৌ কি লাভ হয়? জানুন…
Next Post:পছন্দের সোনার গয়না দ্যুতি হারাচ্ছে? জেনে নিন গয়না বহুদিন নতুনের মতো রাখার টিপসপছন্দের সোনার গয়না দ্যুতি হারাচ্ছে? জেনে নিন গয়না বহুদিন নতুনের মতো রাখার টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top