• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র তিনটি উপাদান ব্যবহারে দাগহীন ত্বক!

মাত্র তিনটি উপাদান ব্যবহারে দাগহীন ত্বক!

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র তিনটি উপাদান ব্যবহারে দাগহীন ত্বক!

ব্রণের দাগ, সানবার্ন কিংবা কালো ছোপ ছোপ দাগের কারণে ত্বক মলিন ও প্রাণহীন মনে হয়। এ ক্ষেত্রে গাজর, টক দই ও ময়দা ব্যবহার করতে পারেন। এগুলো দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝামেলাও নেই এতে।

দাগহীন ত্বকের জন্য কীভাবে এই তিনটি উপাদান ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজরে দেখে নিন।

যা যা লাগবে
অর্ধেকটা গাজর, এক টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ ময়দা। গাজরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা সুস্থ ত্বকের জন্য খুবই উপকারী। এ ছাড়া তারুণ্য ধরে রাখতেও এই উপাদান বেশ কার্যকর। অন্যদিকে, টক দই ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি কালচে দাগও দূর করে। আর ময়দা কালো ছোপ ছোপ দাগ পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। এবার এই ব্লেন্ড করা গাজরের সঙ্গে টক দই ও ময়দা মিশিয়ে প্যাক তৈরি করুন। এখন এই প্যাক মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পরামর্শ
১. সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করুন।

২. সব সময় রাতে ঘুমানোর আগে প্যাকটি ব্যবহারের চেষ্টা করুন।

৩. যেকোনো প্যাক ব্যবহারের পর মুখে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-16 22:55:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চারটি উপাদান ব্যবহারে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর!চারটি উপাদান ব্যবহারে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর!
Next Post:18 districts in bengal has zero covid deathরাজ্যের ১৮ জেলায় কোভিড-মৃত্যু শূন্য, দৈনিক সংক্রমণ ৯০০-র নীচেই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top