• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / 18 districts in bengal has zero covid death

18 districts in bengal has zero covid death

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যের ১৮ জেলায় কোভিড-মৃত্যু শূন্য, দৈনিক সংক্রমণ ৯০০-র নীচেই

নিজস্ব প্রতিবেদন: রাজ্য়ে দৈনিক কোভিড সংক্রমণ টানা থাকছে ৯০০-র নীচে। ৮৮২ জন সংক্রামিত হয়েছেন। মৃতের সংখ্যাও ক্রমহ্রাসমান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ১০ জনের। ১৮ জেলায় কোভিডে মৃত্যু হয়নি কারও। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৮৮২। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫৭ হাজার ৯২ জনের। সংক্রমণ হার ১.৫৪%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৭। ৮৯ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৬,৬১ ও ৫৫। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৬৫। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৩ হাজার ৪৮৪ জন।              

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২ ও ১। হুগলিতে মৃতের সংখ্যা ৩। পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ২ জন করে মৃত্যু হয়েছে। রাজ্যের বাকি ১৮ জেলায় কোভিডে কোনও মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১ হাজার ২৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৯৩%।

শুক্রবার টিকা পেয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৬২০ জন। ১ লক্ষ ৮ হাজার ৮৩৯ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৩৭ হাজার ৯২৮ জনের। 

আরও পড়ুন- টিকাকরণের পরেও Corona আক্রান্তদের ৮০% Delta প্রজাতির শিকার, বলছে ICMR

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 



Zee24Ghanta: Health News
2021-07-16 23:09:41
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাত্র তিনটি উপাদান ব্যবহারে দাগহীন ত্বক!মাত্র তিনটি উপাদান ব্যবহারে দাগহীন ত্বক!
Next Post:প্রকৃতিতেই রয়েছে সব – DesheBidesheপ্রকৃতিতেই রয়েছে সব - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top