• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / তিনটি উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ

তিনটি উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
তিনটি উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ

যতই মেকআপ করুন না কেন, চোখের নিচের কালো দাগের কারণে অনেক সময় চেহারা মলিন লাগে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, অপর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা ও ভুল ডায়েটের কারণে চোখের নিচে এই কালো দাগ পড়ে।

এই দাগ দূর করতে তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-তে।

যা যা লাগবে
১. টমেটোর রস

২. লেবুর রস

৩. ময়দা

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ টমেটোর রস ও আধা চা চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার নরম তোয়ালে পানিতে ভিজিয়ে চোখের চারপাশ ভালো করে মুছে নিন। এরপর ময়েশ্চারাইজার দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।

পরামর্শ
১. দিনে দুই থেকে তিনবার এই প্যাক চোখের চারপাশে লাগান। এক সপ্তাহের মধ্যে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।

২. সব সময় টমেটো ও লেবুর সতেজ রস ব্যবহার করুন। প্যাক বানিয়ে ফ্রিজে রাখলে এর কার্যক্ষমতা কমে যায়।

৩. নিয়মিত রাতে ঘুমানোর আগে এই প্যাক চোখের চারপাশে ব্যবহার করুন।

৪. বেশি করে পানি ও শাকসবজি খান।

৫. নিয়মিত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-15 09:12:18
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Weight Loss Diet: সুস্থ থেকে ওজন কমাতে ভরসা রাখুন এই পদগুলিতে!Weight Loss Diet: সুস্থ থেকে ওজন কমাতে ভরসা রাখুন এই পদগুলিতে!
Next Post:ব্রণ দূর করে নারকেলের পানিব্রণ দূর করে নারকেলের পানি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top