• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / খাড়া নাকের মেইকআপ – DesheBideshe

খাড়া নাকের মেইকআপ – DesheBideshe

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
খাড়া নাকের মেইকআপ - DesheBideshe

সুন্দর খাড়া নাকের অধিকারী হওয়ার ইচ্ছা সবার পূরণ না হলেও মেইকআপে তা করা সম্ভব। সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে মেইকআপের সাহায্যে কীভাবে নাক সুঁচালো করা যায় তারই কিছু টোটকা উল্লেখ করা হয়। এই জন্য প্রয়োজন হবে ত্বকের রংয়ের তুলনায় দুই শেইড গাঢ় ফাউন্ডেশন, কনসিলার অথবা কন্টুয়ারিং পাউডার। আর একটি ছোট আইশ্যাডো ব্রাশ।

প্রথমে অল্প পরিমাণে ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে নাকের দুপাশে আইশ্যাডো ব্রাশ দিয়ে চিকন রেখা এঁকে নিতে হবে। ভ্রু’র কোণা থেকে শুরু করে নাকের শেষ পর্যন্ত রেখা আঁকতে হবে। পাউডার ব্যবহার করলেও একইভাবে রেখা আঁকতে হবে হালকা করে। তবে কখনও অতিরিক্ত পাউডার বা কনসিলার একবারে লাগালে চলবে না। এতে ব্লেন্ড করতে বা ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে সমস্যা হবে।

এবার ত্বকের তুলনায় দুশেইড হালকা কনসিলার বা ফাউন্ডেশন নিয়ে নাকের দুপাশে যে রেখা টানা হয়েছে তার মাঝের ফাঁকা অংশে আরেকটি রেখা টানতে হবে। এবার একটি পরিষ্কার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে রেখাগুলো ভালোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

তবে এ ধাপে তাড়াহুড়া করলে চলবে না, সব রেখা যদি একসঙ্গে মিশে যায় তাহলে দেখতে কালো লাগবে এবং খাড়া নাকের বদলে চ্যাপ্টা লাগবে। তাই গাঢ় রেখা দুটি নাকের দুপাশে মিশিয়ে নিতে হবে এবং মাঝের হালকা শ্যাডো যেন নাকের উপরের অংশেই থাকে সেদিকে খেয়াল রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

রেখাগুলো ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে। নতুবা দেখতে ভালো দেখাবে না। সব শেষে নাকে আলাদা জেল্লা আনতে সামান্য হাইলাইটার লাগিয়ে নেওয়া যেতে পারে। এই সহজ ধাপগুলো অনুসরণেই পেয়ে যাবেন খাড়া নাক।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-15 11:30:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুলে তেল দেওয়া ভালো না খারাপ?চুলে তেল দেওয়া ভালো না খারাপ?
Next Post:কলা, আপেল এবং কমলা খাওয়ার সময় এই ভুল কখনই নয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?কলা, আপেল এবং কমলা খাওয়ার সময় এই ভুল কখনই নয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top