• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Monsoon Immunity: বর্ষায় দই খাওয়া কি ভালো? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

Monsoon Immunity: বর্ষায় দই খাওয়া কি ভালো? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Monsoon Immunity: বর্ষায় দই খাওয়া কি ভালো? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

হাইলাইটস

  • Monsoon মানেই গরম থেকে মুক্তি। ঝেঁপে বৃষ্টি কখনও, কখনও বা টিপ টিপ করে।
  • আর অবিশ্রান্ত ঝরে পড়া বৃষ্টিতে এক কাপ গরম চা আর পকোড়া বেশ ভালোই জমে।
  • বর্ষাকালে যেমন খাওয়ার মজা রয়েছে, তেমনিই রোগের সাজাও রয়েছে।

এই সময় ডিজিটাল ডেস্ক: Monsoon মানেই গরম থেকে মুক্তি। ঝেঁপে বৃষ্টি কখনও, কখনও বা টিপ টিপ করে। আর অবিশ্রান্ত ঝরে পড়া বৃষ্টিতে এক কাপ গরম চা আর পকোড়া বেশ ভালোই জমে। বর্ষাকালে যেমন খাওয়ার মজা রয়েছে, তেমনিই রোগের সাজাও রয়েছে।

এই সময় সর্দিকাশি, জ্বর, পেটের সমস্যা, হজমের গোলমাল তো লেগেই থাকে। তাই চিকিৎসকরা রোগ Immunity বাড়ানোর দিকেই বেশি জোর দেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে তো খুবই জরুরি শরীরের Immunity বাড়নো। আপানার খাদ্যতালিকায় নিয়ম করে এমন কিছু খাবার রাখা উচিত যাতে শরীর সুস্থ থাকবে। আর ঋতু জনিত কোনও অসুখই আপনাকে ছুঁতেও পারবে না। রোজকার পাতে দই থাকে অনেকেরই। রান্নাতেও ব্যবহার করেন কেউ। কেউ আবার খান দুধের বিকল্প হিসেবে। রোগ প্রতিরোধ ক্ষমতা Immunity বাড়াতে পারলেই সহজ হবে Corona-র বিরুদ্ধে লড়াই, এই কথা মাথায় রেখেই রোজের পাতে Curd রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

তবে, অনেকেই বর্ষাকালে দই-সহ অন্যান্য দুগ্ধজাত পণ্য নিয়মিত ব্যবহার এড়ানো উচিত। বৃষ্টিতে খাবার ও পানীয়তে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা বর্ষায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়। এগুলি খেলে পেটের সমস্যা হতে পারে। Curd-এ ব্যাকটিরিয়া কম থাকে, তাই বৃষ্টিতে এটি কম খাওয়া উচিত।

কিডনির সমস্যা? এই চেনা খাবারগুলোই কিন্তু বিপজ্জনক হতে পারে!

টক দই অত্যন্ত উপকারী খাদ্য। টক দই-এ থাকে Probiotic বা বন্ধু ব্যাকটেরিয়া যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেটের সমস্যা, হজমের সমস্যা দূর করে। টক দই আছে উপকারি ভিটামিন-ডি। যাকে করোনা মোকাবিলায় অতি গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। ভিটামিন-ডি ঠান্ডা লাগার সমস্যা, জ্বর, সর্দিকাশি প্রতিরোধে সাহায্য করে, যেগুলি বর্ষাকালের রোগ বলেই বেশি পরিচিত। আপনি ফলের সঙ্গে মিশিয়েও টক দই খেতে পারেন। যা অত্যন্ত উপাদেয়। টক দই শুধু পেটের জন্যই ভালো নয়, বর্ষার সময়ে ফ্লু আটকাতেও এর জুড়ি মেলা ভার। পেটের নানা সমস্যা বেশি দেখা যায় বর্ষাকালে। দই খেলে তা অনেক কমে যায়। তবে, যাদের অ্যাজমা এবং সাইনাসের সমস্যা থাকলে দই এড়িয়ে চলা উচিত।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন নিয়ম করে যদি অন্তত এক বাটি ঘরে পাতা টক দই খাওয়া যায়, তাহলে একাধিক শারীরিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব। দুপুরের খাবার খাওয়ার পর দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু খেয়াল রাখতে হবে যে দরকারের থেকে বেশি যেন দ‌ই না খেয়ে ফেলি আমরা।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-15 10:31:06
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোন ত্বকে কেমন সানস্ক্রিন - DesheBidesheকোন ত্বকে কেমন সানস্ক্রিন – DesheBideshe
Next Post:ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু / India reports 41,806 new COVID19 cases, 39,130 recoveries, & 581 deaths in the last 24 hoursCorona Update India: ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top