• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু / India reports 41,806 new COVID19 cases, 39,130 recoveries, & 581 deaths in the last 24 hours

ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু / India reports 41,806 new COVID19 cases, 39,130 recoveries, & 581 deaths in the last 24 hours

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update India: ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ফের ৪০ হাজারের উপরে দেশে দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases)। যদিও একদিনে অনেকটা কম হল মৃতের সংখ্যা ( Daily Death Toll)। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০।

এদিকে একদিনে অনেকটা কমল দেশে করোনায় মৃতের সংখ্যা।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৫৮১ জন। মোট মৃ্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন (recovery) ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। যার ফলে মোট আক্রান্তের মাত্র ১.৩৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী (Active Cases) রয়েছেন। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। সুস্থতার হার (Recovery Rate) বেড়ে ৯৭.২৮ শতাংশ। 

India reports 41,806 new #COVID19 cases, 39,130 recoveries, & 581 deaths in the last 24 hours, as per Health Ministry

Total cases: 3,09,87,880
Total recoveries: 3,01,43,850
Active cases: 4,32,041
Death toll: 4,11,989

Total vaccinated: 39,13,40,491 (34,97,058 in last 24 hrs) pic.twitter.com/gyZqhcksfn

— ANI (@ANI) July 15, 2021

যদিও করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মোট করোনা টেস্ট করা হয়েছে ৪৩.৮০ কোটি মানুষের। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লক্ষ ৯৭ হাজার ৫৮ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১ জন। 

আরও পড়ুন: দৈনিক সংক্রমণে শঙ্কা দার্জিলিং ও পূর্ব মেদিনীপুরে, ১৪ জেলায় কোভিড-মৃত্যু শূন্য

আরও পড়ুন: বিশ্বজুড়ে এক লাফে অনেকটা বাড়ল Corona সংক্রমণের হার, তৃতীয় ঢেউ কি তবে এসে গেল?
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-07-15 10:39:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Monsoon Immunity: বর্ষায় দই খাওয়া কি ভালো? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শMonsoon Immunity: বর্ষায় দই খাওয়া কি ভালো? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ
Next Post:চুলে তেল দেওয়া ভালো না খারাপ?চুলে তেল দেওয়া ভালো না খারাপ?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top