• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র দুটি উপাদান দূর করবে চুলের শুষ্কতা

মাত্র দুটি উপাদান দূর করবে চুলের শুষ্কতা

July 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র দুটি উপাদান দূর করবে চুলের শুষ্কতা

সূর্যের ক্ষতিকর রশ্মি, কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার এবং ময়লা-ধুলাবালির কারণে গরমের সময় চুল অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এ সময় প্রাকৃতিক দুটি উপাদান দিয়ে চুল নিয়মিত পরিষ্কার করুন। এ দুই উপাদান শুষ্কতা দূর করে চুলকে নরম ও মসৃণ করবে। জানতে চান উপাদান দুটি কী কী? তাহলে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগের দেওয়া পরামর্শটি একবার দেখে নিন।

যা যা লাগবে
শসা ও লেবুর রস। শসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ও পানি রয়েছে, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মাথা ঠান্ডা রাখতে এবং মরা কোষ দূর করতেও শসার রস খুবই উপকারী। অন্যদিকে, লেবুর এসিড মাথার তালু পরিষ্কার রাখে এবং খুশকি দূর করে। এ ছাড়া এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব, ময়লা ও শুষ্কতা দূর করে সহজেই।

শুষ্কতা দূর করতে যেভাবে চুলে শসা ও লেবুর রস ব্যবহার করবেন
প্রথমে শসা ও লেবুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি ব্লেন্ডারে এই টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করুন। এখন একটি বোতলে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। এর পর চুল পানি দিয়ে ভিজিয়ে এই মিশ্রণ পুরো চুলে ও মাথার তালুতে লাগান। কিছুক্ষণ মাথার তালু ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুবার এই প্যাক মাথায় ব্যবহার করুন। দেখবেন, ধীরে ধীরে চুলের শুষ্কতা দূর হয়ে চুল নরম ও মসৃণ হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-14 23:17:32
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গরমে আরাম পেতে আইস কিউব ফেসিয়ালগরমে আরাম পেতে আইস কিউব ফেসিয়াল
Next Post:ডার্ক নয়, হোয়াইট চকলেটেই এবার কমবে ওজন! বলছেন বিশেষজ্ঞরাডার্ক নয়, হোয়াইট চকলেটেই এবার কমবে ওজন! বলছেন বিশেষজ্ঞরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top