• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি

করোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি

July 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি

করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব। তবে চিন্তায় ফেলেছে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। চিন্তায় রেখেছে করোনাভাইরাসের ল্যাম্বডা (সি .৩7) এবং ডেল্টা ধরণ। এই পরিস্থিতিতে সন্তোষজনক তথ্য দিয়েছে রাশিয়ার গামালেয়া গবেষণা ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। সংস্থাটির এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি।

সোমবার (১২ জুলাই) প্রকাশিত হয়েছে গামালেয়া গবেষণা ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির গবেষণা রিপোর্ট। দ্য রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড সূত্রে খবর উক্ত গবেষণায় দাবি করা হয়েছে করোনাভাইরাসের আলফা বি.১.১.৭ , বেটা বি.১.৩৫১, গামমা পি.১ এবং ডেল্টা বি.১.৬১৭.২ ও বি.১.৬১৭.৩ ধরণের বিরুদ্ধে কার্যকর স্পুটনিক-ভি। একই ভাবে মস্কো ধরণ বি.১.১.১৪১ ও বি.১.১.৩১৭ বা সি.৩৭ বা ল্যাম্বডা বিরুদ্ধেও কাজ করে এই টিকা।

আরডিআইএফ এর সিইও কিরিস দিমিত্রিভের দাবি, গামালেয়া গবেষণা কেন্দ্রের এক পরীক্ষায় দেখা গেছে, বহুক্ষেত্রে অন্যান্য টিকার তুলনায় ডেল্টা এবং নতুন ধরণের বিরুদ্ধে বেশি সফল রুশ টিকা স্পুটনিক-ভি। ভবিষ্যতে রুশ টিকার কার্যকারিতা নিয়ে আরও গবেষণা চলবে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে ভারতসহ ৬৭টি দেশে ব্যবহার হচ্ছে রুশ টিকা স্পুটনিক-ভি।

উল্লেখ্য, স্পুটনিক-ভি টিকাটি তৈরি করেছে মস্কোর গামালেয়া রিসার্চ সেন্টার।

এস সি/ ১৩ জুলাই

 



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-13 11:07:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:'পান্তা ভাত - আলু সেদ্ধ' -র ম্যাজিকেই  MasterChef Australia ফাইনালে Kishwar'পান্তা ভাত – আলু সেদ্ধ' -র ম্যাজিকেই MasterChef Australia ফাইনালে Kishwar
Next Post:মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top