• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!

মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!

July 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!

মুলতানি মাটি ত্বক টানটান রাখে, উজ্জ্বল ও মসৃণ করে। আপনি কি জানেন, এই মাটি আপনার চোখের চারপাশের কালো দাগ দূর করতেও বেশ কার্যকর? তবে এটি সরাসরি চোখের চারপাশে না লাগিয়ে অন্য কোনো উপাদানের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। আর এই বাড়তি উপাদানটি অবশ্যই প্রাকৃতিক হতে হবে। এতে আপনার চোখের নিচের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি ফোলা ভাব কমবে ও উজ্জ্বল হবে।

চোখের নিচের কালো দাগ দূর করতে মুলতানি মাটির সঙ্গে কী কী উপাদান মেশাবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

শসার রস ও মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

কাজুবাদাম ও মুলতানি মাটি
কাজুবাদাম ত্বক উজ্জ্বল করে এবং গ্লিসারিন ত্বক নরম করে। মুলতানি মাটির সঙ্গে সামান্য গ্লিসারিন ও কাজুবাদাম পেস্ট একসঙ্গে মিশিয়ে চোখের চারপাশে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

দুধ ও মুলতানি মাটি
দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি কালো দাগ দূর করার পাশাপাশি চোখের চারপাশের ত্বকের রুক্ষতা দূর করবে।

টক দই ও মুলতানি মাটি
টক দই ও মধুর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক চোখের চারপাশে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চোখের চারপাশের ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে।

লেবুর রস ও মুলতানি মাটি
লেবুর রস চোখের নিচের কলো দাগ দূর করতে বেশ কার্যকর। মুলতানি মাটির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গোলাপজল ও মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার চোখের চারপাশে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে আপনার চোখের নিচের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি বলিরেখাও দূর হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-13 11:15:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভিকরোনার নতুন ধরণের বিরুদ্ধে খুবই কার্যকর রুশ টিকা স্পুটনিক-ভি
Next Post:মেকআপের যেসব কৌশল আপনার জন্য ভালো নয় মোটেওমেকআপের যেসব কৌশল আপনার জন্য ভালো নয় মোটেও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top