• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ভাইরাল: মামাবাড়ি গিয়ে মামীকে নিয়েই চম্পট ভাগ্নের!

ভাইরাল: মামাবাড়ি গিয়ে মামীকে নিয়েই চম্পট ভাগ্নের!

July 12, 2021 Category: লাইফস্টাইল
ভাইরাল: মামাবাড়ি গিয়ে মামীকে নিয়েই চম্পট ভাগ্নের!

হাইলাইটস

  • বিহারে ফিরেও প্রেমলীলা চলতে থাকল গোপনেই।
  • আর এই রেম্যান্স চলাকালীন একদিন আপত্তিকর অবস্থায়
  • মামার হাতে ধরা পড়ে যান মামী ও ভাগ্নে

এই সময় জীবনযাপন ডেস্ক: সম্পর্ক তো কত রকমের হয়। পাড়াতো, খুড়তুতো, মাসতুতো, পিসতুতো, বন্ধুর বন্ধু, বন্ধুর দিদির বন্ধু…তালিকাটা বড়ই লম্বা। লিখতে বসলে শেষ হবে না। আর সম্পর্ক যে কখনও কোন দিকে মোড় নিতে পারে সেই ধারণাও কিন্তু অনেকের নেই। চেনা সম্পর্কগুলোও অনেক সময় অচেনা হয়ে যায়। আবার কিছু সম্পর্ক রয়েছে যা আমাদের শুধুই কৌতূহলের উদ্রেক করে। যেমন এই মামী-ভাগ্নার বিয়ের ঘটনা। এই লকডাউনেই চার হাত এক হয়েছে মামা-মামীর। বাড়িতে নতুন মামিমা এসেছেন কিন্তু মামার বিয়েতে উপস্থিত থাকতে পারেনি ভাগ্নে। কিছুদিন আগেই দিদার বাড়িতে বেড়াতে আসে ভাগ্নে। নতুন মামিকে বেশ মনে ধরল ভাগ্নের। মামিও নতুন বন্ধু পেয়ে বেশ খুশি। দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ ভালোই জমল। কিন্তু সেই বন্ধুত্ব যে কখন প্রেম রোম্যান্সে পরিণত হল তা কেউই বুঝতে পারল না।

তবে আসল মজা হল এই প্রেম পীরীতির পর। মুম্বই এর ঘটনা। মামা-মামী দুজনেই মুম্বইতে থাকত। এবং ভাগ্নে যুবকও মুম্বইতে থাকত। পেশায় অটো চালক। মামাবাড়িতে প্রায়শই যাতায়াতের মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা বন্ধুত্বও তৈরি হল। মামী থেকে কখন যে তিনি প্রেমিকা হয়ে গেলেন তা নিজেও বুঝতে পারলেন না। তবে এই লকডাউনেই ওই পরিবারটি বিহারে ফিরে আসেন। তাঁদের আদি বাড়িতে। আর বিহারে ফিরেও প্রেমলীলা চলতে থাকল গোপনেই। আর এই রেম্যান্স চলাকালীন একদিন আপত্তিকর অবস্থায় মামার হাতে ধরা পড়ে যান মামী ও ভাগ্নে। ব্যাস… এরপর বাড়ির সকলেই জেনে যান তাঁদের এই লীলাখেলার কথা। এরপর একেবারে কুরুক্ষেত্র ব্যাপার। পরকীয়া নিয়ে ক্রমশ জলঘোলা বাড়তেই থাকল। সেই সঙ্গে বাড়িতে ভাগ্নের যাতায়াতও প্রায় বন্ধ হয়ে গেল। কিন্তু ভেতরে ভতরে অবশ্য যোগাযোগ বজায় ছিল। অবশেষে এল সুযোগ। একদিন মামার অনুপস্থিতিতে মামী আর ভাগ্নে চম্পট দিলেন। এবরং তাঁরা ঠিক করলেন আর নয়, এবার একসঙ্গে থাকতে শুরু করবেন।

মামী-ভাগ্নের এই পালিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, পালিয়ে গিয়ে তাঁরা বিয়েও করেন। সেই সিঁদুর দানের ছবিও কিন্তু দেখা গিয়েছে নেটমাধ্যমে। তবে এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। মামা-মামীর বিয়ের পর নতুন মামী ভাগ্নের সঙ্গে বন্ধুত্ব পাতালো আর তারপর সেই ভাগ্নেই এখন কিনা স্বামী। এমন সম্পর্কের ঘটনায় হতবাক হয়ে অনেকেই হিসেব নিকেশ শুরু করেছেন। কিন্তু এমন সম্পর্কের হিসেব যে কিছুতেই মেলে না।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-12 16:55:12
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:এই ৭ পানীয় যা ত্বকের পক্ষে ক্ষতিকারক!এই ৭ পানীয় যা ত্বকের পক্ষে ক্ষতিকারক!
Next Post:ময়দার তৈরি খাবার খেতে ভালোবাসেন? খাওয়ার আগে পার্শ্বপ্রতিক্রিয়াগুলি অবশ্যই জানুন…ময়দার তৈরি খাবার খেতে ভালোবাসেন? খাওয়ার আগে পার্শ্বপ্রতিক্রিয়াগুলি অবশ্যই জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top