• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল ও ত্বকের যত্নে দইয়ের জাদু

চুল ও ত্বকের যত্নে দইয়ের জাদু

July 12, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল ও ত্বকের যত্নে দইয়ের জাদু

যারা নিয়মিত দই খান তারা ব্যাপক উপকার লাভ করেছেন। এমনকি যারা মাঝে মধ্যে উপভোগ করেন, তারাও কিছু না কিছু উপকার পেয়েছেন। বহু মাহাত্ম্যে পরিপূর্ণ একটি দুগ্ধজাত পণ্য দই।

চুল ও খুশকির দেখভাল : চুল ও ত্বকের নানা সমস্যা দূর করে দই। খুশকি দূর করতে এর কার্যকারিতা দারুণ। দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি চুলের গোড়ায় মাখুন। খুশকি চলে যাবে। পাতলা দইয়ে অলিভ ওয়েল মিশিয়ে মাথায় দিন। একই কাজ হবে।

মৃত ত্বক দূরীকরণে : দইয়ে রয়েছে ল্যাকটিক এসিড। ত্বকের মৃত উপাদান দূর করতে এর জুড়ি নেই। ত্বকে মসৃণতা আনে দই। সামান্য পরিমাণ ওটমিল পাউডার দইয়ে মিশিয়ে নিন। ডিমের সাদা অংশ নিন। এটা ত্বকে মেখে নিন।

ব্লিচিং : দই কিন্তু কার্যকর ব্লিচিং এজেন্ট। দইয়ের কমলার ছাল মিশিয়ে নিতে পারেন। কমলার ছাল নিজেই ব্লিচিং এজেন্ট। দই ও কমলার মিশেলে যে জিনিসটি পাবেন তা ত্বকের রং উজ্জ্বল করবে। দইয়ে আছে জিঙ্ক যা সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করবে।

ঠোঁটের যত্নে : বিশেষ করে শীতে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। এর জন্যে বাজার থেকে লিপ জেল কেনার প্রয়োজন নেই। সামান্য দইয়ে দুই-তিন টুকরা জাফরান মিশিয়ে নিন। এটি ঠোঁটে ২০ মিনিট দিয়ে রাখুন। ঠোঁটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। এর সঙ্গে সামন্যা সরিষার তেলও মিশিয়ে নিতে পারেন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-12 12:22:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জগন্নাথকে নিবেদন করা ভোগের মধ্যে একটি 'সানা আরিশা', আজ বাড়িতেই বানিয়ে ফেলুন!জগন্নাথকে নিবেদন করা ভোগের মধ্যে একটি 'সানা আরিশা', আজ বাড়িতেই বানিয়ে ফেলুন!
Next Post:দেশে বাড়ল সুস্থতার হার, ৪০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণদেশে বাড়ল সুস্থতার হার, ৪০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top