• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সম্পর্কে শুধুই লালসা, নেই ভালোবাসা! যে সব লক্ষণে বুঝবেন…

সম্পর্কে শুধুই লালসা, নেই ভালোবাসা! যে সব লক্ষণে বুঝবেন…

July 9, 2021 Category: লাইফস্টাইল
সম্পর্কে শুধুই লালসা, নেই ভালোবাসা! যে সব লক্ষণে বুঝবেন...

হাইলাইটস

  • বরাবরই আপনিই জোর করে সঙ্গীর খোঁজ নেন।
  • তিনি কী করছেন, ঠিক সময়ে খেয়েছেন কিনা সেই খোঁজ রাখেন।
  • কিন্তু তিনি নিজের কাজের বাইরে আপনাকে একটা এসএমএসও করে না

এই সময় জীবনযাপন ডেস্ক: প্রেমে তো যে কোনও মানুষই পড়তে পারেন কিন্তু প্রেমটা বাঁচিয়ে রাখা একটা চ্যালেঞ্জের মতো। সম্পর্ক কিন্তু অনেক রকমের হয়। কিন্তু সুন্দর স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে গেলে অন্যদিকের মানুষটির অনুভূতিগুলো আমাদের বুঝতে হবে। আর সেই মানুষটির প্রতি আমরা যে দায়বদ্ধ তা কিন্তু বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে। সম্পর্কে যৌনতারও যেমন প্রয়োজন আছে তেমনই সবার আগে ভালোবাসারও প্রয়োজন আছে। কোনও একজনের থেকে শুধুই কিছু নিয়ে যাব পরিবর্তে তাঁকে কিছুই দেব না এটা কিন্তু হয় না। তবুও অনেক সম্পর্ক হয় এরকমই। যেখানে একে অন্যের প্রতি রাগ থাকে, লালসা থাকে, দেখনদারি থাকে কিন্তু ভালোবাসা থাকে না। অধিকাংশ ক্ষেত্রে অনেকে তা বুঝতেও পারে না। কিন্তু কীভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে মন থেকে ভালোবাসেন না।

রাতারাতি প্রেমে পড়লে- হুট করে প্রেমে পড়লেও ভালোবাসা যায় না। আর সেই ভালোবাসার মধ্যে কিন্তু সততাও থাকে না। দুটো মানুষের মনের মিল, পারস্পারিক বোঝাপড়া থাকলেই কিন্তু একে অপরকে ভালোবাসা যায়। সত্যিকারের ভালোবাসা জন্মাতে বেশ কিছু সময় দিতে হয়। তাই একদিনের ডেটে একে অপরকে অনেক উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না।

কখনই টেক্স ব্যাক করে না- বরাবরই আপনিই জোর করে সঙ্গীর খোঁজ নেন। তিনি কী করছেন, ঠিক সময়ে খেয়েছেন কিনা সেই খোঁজ রাখেন। কিন্তু তিনি নিজের কাজের বাইরে আপনাকে একটা এসএমএসও করে না। এমনকী আপনার মিসড কল দেখার পরও কখনও কল ব্যাক করেন না। এমনকী আপনার প্রয়োজনেও পাশে থাকেন না।

যাবতীয় উদ্যোগ আপনারই থাকে- যে কোনও অনুষ্ঠান বা কোথাও একসঙ্গে যাওয়ার পরিকল্পনা সব সময় আপনার তরফ থেকেই থাকে। এমনকী সঙ্গীর জন্মদিন কীভাবে আরও স্পেশ্যাল করে তোলা যায় সেই উদ্যোগও থাকে আপনারই। কিন্তু তাঁর তরফে কোনও উদ্যোগই থাকে না। এমনকী আপনার জন্মদিনেও তিনি কোনও উপহার দেন না। এমন মানুষ আর যাই হোক মোটেই বেশিদিন সম্পর্কে থাকতে পারেন না।

নিজের মত চাপিয়ে দেন- নিজের মত খুব বেশি ভাবে আপনার উপর চাপিয়ে দেন। আপনার মতামত, ভাবনাকে কোনও পাত্তাই দেয় না। বরং তিনি যা চান জোর করে সেটাই করাতে চান। আপনার আপত্তিকে কোনও ভাবে পাত্তাও দেন না। আপনার প্রয়োজনীয় কোনও কাজ থাকলেও তা বাতিল করতে বাধ্য করেন। এমন মানুষ কিন্তু একেবারেই ভালো নয়।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-09 16:52:38
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:মাছ ধোয়ার পর হাতে বিরক্তিকর আঁশটে গন্ধ দূর হবে নিমিষে! জেনে নিন সহজ টোটকা...মাছ ধোয়ার পর হাতে বিরক্তিকর আঁশটে গন্ধ দূর হবে নিমিষে! জেনে নিন সহজ টোটকা…
Next Post:প্রতিরোধ ক্ষমতা থেকে অ্যান্টি-এজিং, ডায়েটে একগ্লাস টমেটোর জুস কেন দরকার, জানুন..প্রতিরোধ ক্ষমতা থেকে অ্যান্টি-এজিং, ডায়েটে একগ্লাস টমেটোর জুস কেন দরকার, জানুন..

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top