• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রতিরোধ ক্ষমতা থেকে অ্যান্টি-এজিং, ডায়েটে একগ্লাস টমেটোর জুস কেন দরকার, জানুন..

প্রতিরোধ ক্ষমতা থেকে অ্যান্টি-এজিং, ডায়েটে একগ্লাস টমেটোর জুস কেন দরকার, জানুন..

July 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
প্রতিরোধ ক্ষমতা থেকে অ্যান্টি-এজিং, ডায়েটে একগ্লাস টমেটোর জুস কেন দরকার, জানুন..
এই সময় ডিজিটাল ডেস্ক : টমেটো চাটনি, টমেটো পোড়া, টমেটো দিয়ে ডাল, মাছের ঝোলে টমেটো, স্যালাডে কাঁচা টমেটো…. টমেটো যাঁরা ভালোবাসেন, কোনওকিছুই বাদ দেন না। বাজার থেকে রোজ বাড়িতে টমেটো আসবেই। তবে এমন অনেকেই আছেন, যাঁরা টমেটো ততটা পছন্দ করেন না। সে যাই হোক, রোজ একগ্লাস করে টমেটোর জুস খাওয়া প্রত্যেকেরই উচিত। কেন?

টমেটোর জুসকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। আপনার শরীর সুস্থ রাখতে টমেটোর জুসের জুড়ি মেলা ভার।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে- রোজ একগ্লাস করে টমেটোর জুস খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। টমেটোর জুসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা রক্তে LDL বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমায়।

ওজন কমায়- দেহে জলের পরিমাণ বাড়িয়ে ভারসাম্য বজায় রাখে টমেটো। এই জুস খেলে আপনার খিদে মিটিয়ে রাখে। ফলে ওজন কমতে সাহায্য শরীরকে দুর্বলবোধ করতে দেয় না।

ত্বকের জন্য ভালো- দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে রোজ একগ্লাস করে টমেটোর জুস খাওয়া অবশ্যই উচিত। টমেটোর জুস চামড়ার ট্যান দূর করে, ত্বকের কালো ছোপ দূর করে। সেইসঙ্গে অ্যাকনে ও ব্রণ নিরাময় করে। রোমকূপ বুজিয়ে দেয়। তৈলাক্ত ত্বকের সিবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

ডিটক্সিফিকেশন- টমেটোর জুসে থাকে ক্লোরিন ও সালফার। যা আপনার শরীর থেকে টক্সিন দূর করে ডিটক্স করতে সাহায্য করে।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-09 18:15:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সম্পর্কে শুধুই লালসা, নেই ভালোবাসা! যে সব লক্ষণে বুঝবেন...সম্পর্কে শুধুই লালসা, নেই ভালোবাসা! যে সব লক্ষণে বুঝবেন…
Next Post:একটি ডোজে রোখা যাবে না Delta variant, গবেষণায় দেশে বাড়ল চিন্তাএকটি ডোজে রোখা যাবে না Delta variant, গবেষণায় দেশে বাড়ল চিন্তা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top