• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মোহনীয় হতে চাইলে বদলান ৮টি অভ্যাস

মোহনীয় হতে চাইলে বদলান ৮টি অভ্যাস

July 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মোহনীয় হতে চাইলে বদলান ৮টি অভ্যাস

সাধারণত মেয়েরা সৌন্দর্যের পেছনে ছোটে। সৌন্দর্য এমন একটি বিষয়; যা নারীদের আরো বেশি আকর্ষণীয় করে তোলে।

তবে সুন্দর হতে চাইলেই তো আর সুন্দর হওয়া যায় না; এর জন্য দরকার হয় সঠিক যত্নের। কিন্তু আমরা অনেকেই নিজেদের সৌন্দর্য নষ্ট হওয়ার পিছনে নিজেরাই দায়ী থাকি। আমাদের ব্যক্তিগত জীবনযাপন, কিছু বদঅভ্যাস সব মিলিয়েই নষ্ট হয় দেহের সুস্থতা ও সৌন্দর্য।

জেনে নিন কোন বদঅভ্যাসে হারিয়ে যায় আপনার সৌন্দর্য:


ব্রণের দাগ:
ব্রণ মেয়েদের ত্বকের খুব পরিচিত একটি সমস্যা। আর স্বাভাবিক ভাবেই তা নারী সৌন্দর্য নষ্ট করে। ত্বকে ব্রণ হলে তাকে নিয়ে চলে হাজার এক্সপেরিমেন্ট। আর তখনই ত্বকে দেখা দেয় দাগের সমস্যা। ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়।


চুলের রঙ বদল:
ঘন কালো চুল নারী সৌন্দর্যের অন্যরকম মাত্র যোগ করে। কিন্তু আমরা অনেকেই চলতি ফ্যাশনে গা ভাসিয়ে বার বার চুলের রং পাল্টাতে থাকি। এই কারণেই একটা সময়ের পর চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা হারায়। দেখা দেয় চুল পড়ার সমস্যা। ফলে হারাতে থাকে সৌন্দর্যও।


খুব বেশি আইব্রো প্লাক করা:

চোখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল আইব্রো। বিশেষ করে নারীরা তাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য প্রতি মাসেই নিয়ম করে আইব্রো প্লাক করে থাকেন। কিন্তু অনেকেই আছে যারা কিছুদিন পর পর আইব্রো প্লাক করে থাকেন। এর ফলে ভ্রুর নিচের চামড়া ঝুলে গিয়ে ব্যাঘাত ঘটে সৌন্দর্যের।


বেশি রাত করে ঘুমানো এবং অতিরিক্ত ঘুমানো:
দৈনন্দিন জীবনে আমরা মেয়েরা এতোটাই ব্যস্ত  থাকে যে নিজের খেয়াল রাখতে একেবারে ভুলে যার তারা। দেহের সুস্থতা নিয়ে না ভাবা সৌন্দর্য হারানোর জন্য যথেষ্ট কারণ। বেশি রাত জাগলে চেহারায় যেমন এর খারাপ প্রভাব পরে তেমনি অতিরিক্ত ঘুমালেও চেহারায় খারাপ প্রভাব পরে।


জাঙ্ক ফুড:

ভালো খেলে এর প্রভাব নিজের দেহেও পরে থাকে, শরীর সুস্থ থাকে। আর দেহে জাঙ্ক ফুডের প্রভাব সম্পর্কে আমরা সকলেই জানি। আমাদের দেহের জন্য জাঙ্ক ফুড মোটেও স্বাস্থ্যকর নয়। জাঙ্কফুড আমাদের ত্বক নষ্ট করে, ওজন বৃদ্ধি করে দেহে দেখা দেয় আরো নানা ধরনের  জটিলতা।


মদ্যপান ও ধূমপান করা:
মদ্যপান বা ধূমপান এর খারাপ প্রভাব সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। এই জিনিসগুলো শুধু সৌন্দর্য নষ্ট করে না দেহকে তিলে তিলে ধ্বংস করে এবং মৃত্যুর পথে ঠেলে নিয়ে যায়।


মুখ পরিষ্কার না করা ও মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া:
অনেকেই অলসতা করে মুখ পরিষ্কার করেন না এবং মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়েন। এই রকম দু’একদিন হলে কেনো সমস্যা নেই। কিন্তু এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে তা ত্বকের জন্য খুব খারাপ এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।


অতিরিক্তি চা বা কফি পান করা:
নারীর মধুর হাসি অবশ্যই সৌন্দর্যের প্রধান অংশ। তবে প্রতিদিন চা বা কফি অতিরিক্ত খেলে দাঁত হলুদ বর্ণের হয়ে যায়। আর তখন দাঁতের সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই খেয়াল রাখবেন দিনে অতিরিক্ত পরিমাণে চা বা কফি না খাওয়া।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-08 16:22:32
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভ্যাকসিন নেওয়ার পর পিরিয়ডে সমস্যা হচ্ছে?ভ্যাকসিন নেওয়ার পর পিরিয়ডে সমস্যা হচ্ছে?
Next Post:সন্তান কি গাড়িতে বমি করে? জেনে নিন car sickness ঠেকানোর ঘরোয়া টোটকাসন্তান কি গাড়িতে বমি করে? জেনে নিন car sickness ঠেকানোর ঘরোয়া টোটকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top