• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গাছ একটাই, কিন্তু পাবেন ১২১ ধরনের আম! আশ্চর্য ঘটনার সাক্ষী সাহরানপুর

গাছ একটাই, কিন্তু পাবেন ১২১ ধরনের আম! আশ্চর্য ঘটনার সাক্ষী সাহরানপুর

July 6, 2021 Category: লাইফস্টাইল
গাছ একটাই, কিন্তু পাবেন ১২১ ধরনের আম! আশ্চর্য ঘটনার সাক্ষী সাহরানপুর
এই সময় ডিজিটাল ডেস্ক: ১ নয় ১২১! একটি মাত্র গাছেই ফলছে এত সংখ্যক ভিন্ন প্রজাতির আম!

শুনে অবাক হলেও এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহরানপুরে। তবে, একেবারেই ম্যাজিক নয়, বিজ্ঞান। গ্র্যাফটিংয়ের মাধ্যমে হর্টিকালচারিস্টেরা একটা গাছেই ১২১ প্রকারের আম ফলিয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়া মাত্র পর্যটকের ঢল নেমেছে সেই আমবাগানে।

সাহরানপুরের ১৫ বছরের এই আম গাছটি এখন সব থেকে আকর্ষনীয়। পাঁচ বছর আগে হর্টিকালচার এবং ট্রেনিং সেন্টার থেকে বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা এই কাজ সফল হয়। পরীক্ষার উদ্দেশ্য ছিল নতুন প্রজাতির আম উত্‍পাদন, যা স্বাদেও ভিন্ন হবে। সেই পরীক্ষারই রেজাল্ট বেরল। একই গাছে ফলল দশেরা, চৌসা, রামকেলা, আম্রপালী, শাহরানপুর অরুণ, সাহরানপুর বরুণ, শাহরানপুর সৌরভ, শাহরানপুর গৌরবের মতো বিচিত্র স্বাদ-গন্ধের আম। এই গাছের পরিচর্যার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত লোক রাখা হয়েছে।

শুধু পদ্মা নয়, আরও অনেক ইলিশই কিন্তু স্বাদে সেরা! জানতেন?

কোন কোন প্রজাতির আম রয়েছে?

ল্যাংড়া, চৌসা,আম্রপালী, রামকেলা, দশেরা, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর রাজীব, লখনৌ সাফেদা, সেনসেশন, টমিতে কিংস, পুস সূর্য, রটাউল, কলমি মালদা, বোম্বাই, স্মিথ, মঙ্গিফেরা জলোনিয়া, সেখানে বুলন্দশহর, লরানকু,আলমপুর বেনিশা, এলআর স্পেশাল, আসৌজিয়া দেওবন্দ সহ আরও।

সাহারানপুরের উদ্যান-গবেষণা পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র উপ-পরিচালক জয়করন সিং বলেন, ‘আমরা এখন আরও নতুন প্রজাতি নিয়ে গবেষণা চালাচ্ছি। আমাদের লক্ষ্য উন্নতমানের আম উৎপাদন করা।’

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-06 13:23:54
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:সরকারি টিকাকরণ কেন্দ্রে আসতে চলেছে Sputnik-V, পাওয়া যাবে বিনামূল্যেসরকারি টিকাকরণ কেন্দ্রে আসতে চলেছে Sputnik-V, পাওয়া যাবে বিনামূল্যে
Next Post:হাতের কনুই ও পায়ের হাঁটুর দাগ দূর করুন সহজ ২টি উপায়েহাতের কনুই ও পায়ের হাঁটুর দাগ দূর করুন সহজ ২টি উপায়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top