• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রাকৃতিক উপায়ে বড় করে নিন চোখের পাপড়ি

প্রাকৃতিক উপায়ে বড় করে নিন চোখের পাপড়ি

July 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
প্রাকৃতিক উপায়ে বড় করে নিন চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন এবং একটু বড় হলে পুরো চোখের আকারই বদলে যায়। একটু বড় চোখের পাপড়ির আবেদনই আলাদা। এ কারণেই মেয়েরা মেকআপের মাধ্যমে চোখের পাপড়ি বড় করে থাকেন। কেউ কেউ মোটা করে মাশকারা ব্যবহার করেন আবার কেউ ফলস আইল্যাশ লাগান। কিন্তু কেমন হয় যদি সত্যিকারের চোখের পাপড়িই ঘন এবং বেশ বড় করে ফেলা যায়? ব্যাপারটি কিন্তু একেবারেই কঠিন কিছু নয়। ঘরোয়া কিছু প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন উপায়ে খুব সহজেই চোখের পাপড়ির আকার বড় করে নেয়া সম্ভব। ভাবছেন কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।

১) অলিভ অয়েলের ব্যবহার
একটি পুরনো মাশকারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর রাতে ঘুমুতে যাওয়ার আগে এই মাশকারার ব্রাশ অলিভ অয়েলে ডুবিয়ে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত ২-৩ মাসের মধ্যেই দেখতে পাবেন পরিবর্তন। একই ভাবে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

২) লেবুর খোসার ব্যবহার
চোখের পাপড়ি বড় করার জন্য লেবুর খোসার ব্যবহারও অনেক সহজ। সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করে নিন। ৩-৪ বার শুধু গরম করবেন। লক্ষ্য রাখবেন তেল যেনো ফুটে না যায়। এরপর এই তেলটি মাশকারা ব্রাশের সাহায্যে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

৩) পেট্রোলিয়াম জেলির ব্যবহার
একইভাবে রাতে ঘুমুতে যাওয়ার আগে মাশকারার ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

জেনে রাখুন সহজ কিছু টিপসঃ
* চুল সঠিকভাবে এবং নিয়মিত আঁচড়ানো যেমন চুল বৃদ্ধিতে সহায়ক, একইভাবে চোখের পাপড়িও বৃদ্ধি সম্ভব। নিয়মিত চোখের পাপড়ি আঁচড়ে নেবেন।

* অতিরিক্ত মাত্রায় আইল্যাশ কার্লার ব্যবহার করবেন না। এতে চোখের পাপড়ির ক্ষতি হয়।

* ভিটামিন ই চোখের পাপড়ি বড় করতে সহায়তা করে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-02 18:00:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জেনে নিন আপনার ত্বকের সাথে লিপস্টিকের কোন রঙটি মানানসইজেনে নিন আপনার ত্বকের সাথে লিপস্টিকের কোন রঙটি মানানসই
Next Post:চুলকে লম্বা করবে পাকা কলা!চুলকে লম্বা করবে পাকা কলা!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top