• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুলকে লম্বা করবে পাকা কলা!

চুলকে লম্বা করবে পাকা কলা!

July 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুলকে লম্বা করবে পাকা কলা!

চুল যেন বাড়তেই চাইছে না৷ আজকাল অনেক মহিলাদেরই এই অভিযোগ ৷ দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ।
আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ  হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী৷ কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।

কী কী লাগবে?
২টি পাকা কলা(চটকে নেওয়া)
১টি ডিমের কুসুম
১চা চামচ পাতি লেবুর রস

কীভাবে লাগাবেন?
প্রথমে ভালো করে তিনটি উপাদান  মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন।
এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন।
তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
এভাবে  ঘণ্টাখানেক রাখুন । এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-02 18:06:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রাকৃতিক উপায়ে বড় করে নিন চোখের পাপড়িপ্রাকৃতিক উপায়ে বড় করে নিন চোখের পাপড়ি
Next Post:মুখের অবাঞ্ছিত লোম দূর করার শতভাগ “ব্যথামুক্ত” ২টি উপায়!মুখের অবাঞ্ছিত লোম দূর করার শতভাগ “ব্যথামুক্ত” ২টি উপায়!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top