• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

July 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

নারীরা একটু আধটু সাজগোজ না করলেই নয়, বিশেষ করে যদি পার্টি বা উৎসবের অনুষ্ঠান হয়। আর পুরো মেকআপ আইশ্যাডো ছাড়া একেবারেই অপূর্ণ। কিন্তু যারা পার্লারে না গিয়ে নিজে নিজে সাজগোজ করেন তারা আইশ্যাডো লাগাতে গিয়ে একটু ভুল করে ফেলেন যার কারণে পুরো মেকআপই নষ্ট হয়ে যায়। তাই জেনে নিন আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলা উচিত যে ভুলগুলো।

১) ভালো করে ব্লেন্ড না করা
আইশ্যাডো যদি ভালো করে ব্লেন্ড না কর হয় তাহলে তা চোখের পাতায় ভেসে থাকে যা দেখতে বেশ বিশ্রী দেখায়। বিশেষ করে যদি ২/৩ টি রঙের আইশ্যাডো ব্যবহার করে ভালো করে ব্লেন্ড না করা হয় তাহলে তা আলাদা করে বোঝা যায় যা পুরো মেকআপ নষ্ট করে দেয়। সুতরাং আইশ্যাডো ব্লেন্ড করার ব্যাপারে সতর্ক থাকুন।

২) আইশ্যাডো প্যালেটের ছোট্ট ব্রাশ দিয়ে ব্লেন্ড করা
আইশ্যাডো প্যালেট কিনলে তার সাথে ছোট্ট ব্রাশ পাওয়া যায়। এটি মূলত আইশ্যাডো লাগানোর ব্রাশ। অনেকে এই ব্রাশ দিয়েই ব্লেন্ড করার মতো ভুলটি করে থাকেন। এই কাজটি করবেন না। আইশ্যাডো ব্লেন্ডার ব্রাশ দিয়েই ব্লেন্ড করুন। এতে করে পারফেক্ট ভাবে ব্লেন্ড করতে পারবেন।

৩) আইশ্যাডো ব্যবহারের আগে কনসিলার লাগানো
অনেকেই ডিম আগে না মুরগী আগের মতো আইশ্যাডো আগে না কনসিলার আগে ব্যাপারটির মধ্যে গণ্ডগোল করে ফেলেন ফলে আইশ্যাডো সঠিকভাবে লাগানো হয় না। তাই মনে রাখুন, প্রথমে আইশ্যাডো লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবং তার পর কনসিলার ব্যবহার করুন।

৪) চোখের নিচের পাতায় বেশি আইশ্যাডোর ব্যবহার
চোখের নিচের পাতায় অনেকেই বেশ গাঢ় করে এবং মোটা করে আইশ্যাডো ব্যবহার করেন যার ফলে আপনাকে অনেক ক্লান্ত দেখায়। চোখের নিচের পাতায় শুধুমাত্র চোখের পাপড়ির কোল ঘেঁষে হালকা করে আইশ্যাডো দিন।

৫) চোখের রঙের সাথে মিলিয়ে আইশ্যাডো দেয়া
অনেকেই পছন্দের রঙের লেন্স পড়ে লেন্সের রঙের সাথে মিলিয়ে চোখে আইশ্যাডো দিয়ে থাকেন যা সম্পূর্ণ ভুল। নিয়ম অনুযায়ী চোখের রঙের উল্টো রঙটিই আইশ্যাডো দেয়া উচিত নতুবা মেকআপ ভালো দেখাবে না।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-02 11:24:40
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid Update: ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, আক্রান্ত ৪৬ হাজার ৬১৭ জনভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, আক্রান্ত ৪৬ হাজার ৬১৭ জন I India reports 46,617 new #COVID19 cases, 59,384 recoveries, and 853 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Next Post:Stampede-Like Situation At Madhya Pradesh Vaccine Centre_on itটিকাকেন্দ্রে শাটার খুলতেই দলা পাকিয়ে গেল মানুষের! Video দেখে আঁতকে উঠছে নেটপাড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top