• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, আক্রান্ত ৪৬ হাজার ৬১৭ জন I India reports 46,617 new #COVID19 cases, 59,384 recoveries, and 853 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.

ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, আক্রান্ত ৪৬ হাজার ৬১৭ জন I India reports 46,617 new #COVID19 cases, 59,384 recoveries, and 853 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.

July 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid Update: ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল, আক্রান্ত ৪৬ হাজার ৬১৭ জন

নিজস্ব প্রতিবেদন: দেশে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ লক্ষ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট মোতাবেক করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৩১২ জনের। জানা যাচ্ছে, অনেক আগেই এই সংখ্যা পার করেছে আমেরিকা এবং ব্রাজিল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। তবে  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। বেশ কিছুদিন ধরে গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৮৫৩ জন। মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থের সংখ্যা (Recovered) ২ কোটি ৯৫ হাজার ৪৮ লক্ষ ৩০২ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৫ লক্ষ ০৯ হাজার ৬৩৭ জন। 

আরও পড়ুন: টিকা নিতে সূচ ফোটাতে হবে না, জরুরি ভিত্তিতে ৩ ডোজের জাইকভ-ডি ছাড়পত্রের আবেদন

যদিও চিকিৎসকের দাবি, করোনার গ্রাফে উত্থান-পতন থাকবেই। এখনই পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভ্যাকসিনেশনের মাত্রা বাড়াতে হবে। একইসঙ্গে কোভিডবিধি মেনে চলতেই হবে। আনলক প্রক্রিয়ার সঙ্গে কোভিডবিধি ভুললে চলবে না। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ কোটি ০০ লক্ষ ৭৬ হাজার ২৩২ জন।   



Zee24Ghanta: Health News
2021-07-02 10:54:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বাড়ছেকরোনা থেকে সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বাড়ছে
Next Post:আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলুন এই ৫ টি ভুলআইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top