• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এসিতে থাকলে ত্বকের দরকার বাড়তি যত্ন

এসিতে থাকলে ত্বকের দরকার বাড়তি যত্ন

June 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এসিতে থাকলে ত্বকের দরকার বাড়তি যত্ন

ভালো করে সেজেগুজে অফিসে যাওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু বাইরে তীব্র গরম। সারা শরীর ভীজে ঘেমে ভিজে গেছে, সানস্ক্রিন থেকে লাইট মেকআপ সব গলে গেছে। এ অবস্থায় অফিসে, তারপর এসি। মানে হঠাৎ এসির শীতলতা ও শুষ্কতা ত্বকের বারোটা বাজিয়ে দিল।

এসিতে থাকলে এমনিতেই শরীরের পানির অভাব দেখা দেয়। যে ঘরে এসি থাকে সে ঘরের বাতাস খানিকটা মরু অঞ্চলের বাতাসের মতোই শুষ্ক। সে বাতাস ত্বকে যে আর্দ্রতা থাকে তাও বের করে দেয়। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও খসখসে। এভাবে দিনের পর দিন থাকলে ত্বকের সমস্যা হতে পারে। অল্প বয়সে ত্বক কুচকে বয়সের ছাপ পড়ে যেতে পারে।

এটা রোধ করতে কিছু ঘরোয়া টিপস মেনে চলুন। এসিতেও ত্বক থাকবে সতেজ, জেল্লাও থাকবে অটুট।

১. সাবানের পরিবর্তে ক্লিনজিং মিল্ক বা জেল দিয়ে মুখ পরিষ্কার করুন। কারণ, সাবান ত্বককে শুষ্ক করে।
২. মাসে একদিন ফেসিয়াল করুন।
৩. ত্বক মসৃণ, টানটান এবং উজ্জ্বল রাখার জন্য টোনিং করুন। তুলোয় গোলাপ জল দিয়ে মুখ মুছে নিতে পারেন।
৪. নিয়মিত মুখে ও গলায় ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম লাগতে পারেন। এতে ত্বক শুষ্ক হবে না।
৫. এসিতে থাকলে দু’ঘণ্টা অন্তর অবশ্যই ময়শ্চারাইজার লাগান। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৬. কমলালেবুর রস মিশিয়ে লাগান মাঝে মধ্যে। এতে, ত্বক নরম ও মসৃণ হয়।

সারারাত এসি চালিয়ে ঘুমাবেন না। ফ্যান চালান। ঘুমোবার আগে ২০ মিনিট এসি চালিয়ে রুম ঠাণ্ডা করে নিন। এরপর ফ্যান চালিয়ে শুয়ে পড়ুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-30 18:29:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বভাবে নম্র-ভদ্র এবং মনের দিক থেকে সৎ আপনার প্রেমিক! যেভাবে বুঝবেনস্বভাবে নম্র-ভদ্র এবং মনের দিক থেকে সৎ আপনার প্রেমিক! যেভাবে বুঝবেন
Next Post:মাত্র ৭ দিনে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়মাত্র ৭ দিনে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top