• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র ৭ দিনে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়

মাত্র ৭ দিনে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়

June 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র ৭ দিনে ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়

ঝকঝকে দাঁত মানেই মন ভোলানো হাসি। হলদেটে দাঁত নিয়ে কেউ প্রাণ খুলে হাসতে পারে? তার নিজেরই তো আড়ষ্ট লাগবে। দাঁত তার স্বাভাবিক রঙ বিভিন্ন কারণে হারিয়ে ফেলতে পারে। দাঁতের অযত্ন, পানির আয়রন, ধূমপান বিভিন্ন কারণে দাঁত হলদেটে হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করানো ছাড়াই ঝকঝকে দাঁত পেতে চান? জেনে নিন দাঁত সাদা করার ৪টি কার্যকরী উপায়। তবে শর্ত হলো, টানা ৭ দিন এই পদ্ধতিগুলোর যেকোনো একটি দিনে দু বার প্রয়োগ করতে হবে।

লেবু
লেবু দাঁত তো পরিষ্কার করেই দাঁতের রঙ ফিরিয়ে আনতেও সাহায্য করে। এক টুকরো লেবু নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। দিনে দু বার দাঁত ব্রাশ করার পর এই কাজ করুন, ভালো ফল পাবেন।

লবণ
আজকাল লবণযুক্ত টুথপেস্টের বেশ বিজ্ঞাপন দেখা যায়। লবণ মাঢ়ি থেকে রক্তপাত বন্ধ করে ও দাঁত মজবুত করে। লবণ দাঁত সাদা করতেও সাহায্য করে। সকালে ও রাতে দাঁত ব্রাশ করার পর দাঁতে লবণ প্রয়োগ করুন। আঙুলে লবণ নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। এটাও টানা ৭ দিন করতে হবে।

কলার খোসা
কলার খোসা ফেলনা জিনিস হলেও এটা ম্যাজিকের মতো কাজ করে। কলা খাবার পর খোসাটি না ফেলে দাঁত সাদা করার কাজে লাগান। কলার খোসার ভেতর দিকের অংশ দাঁতে ঘষতে থাকুন। ৭ দিনের আগেই পাবেন ঝকঝকে সাদা দাঁত।

বেকিং সোডা
দাঁত সাদা করতে বেকিং সোডার ব্যবহার! ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? অদ্ভুত মনে হলেও বেকিং সোডা দাঁত সাদা করায় বেশ কার্যকরী। আপনার দাঁত ব্রাশ করার টুথপেস্টের সাথে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। ৭ দিনে পেয়ে যাবেন কাঙ্খিত সাদা ঝকঝকে দাঁত।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-30 18:41:05
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এসিতে থাকলে ত্বকের দরকার বাড়তি যত্নএসিতে থাকলে ত্বকের দরকার বাড়তি যত্ন
Next Post:কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? কেন হয়, জেনে নিন…কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? কেন হয়, জেনে নিন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top