• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মার্চের পর প্রথমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে, মৃত ৩৫

মার্চের পর প্রথমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে, মৃত ৩৫

June 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মার্চের পর প্রথমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে, মৃত ৩৫

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান তিনমাসের। রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা নামল ১৬০০-র নীচে। উল্লেখ্যযোগ্যভাবে সংক্রমণ কমল কলকাতায়ও। তবে, গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বেশি মৃত্য়ুর হার।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১.৫৯৫ জন। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং। এই তিন জেলায় সংক্রমণের হারে বিশেষ ফারাক নেই। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১৭৬, পশ্চিম মেদিনীপুরে ১৬৭ ও দার্জিলিংয়ে ১৫৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কলকাতার পরিস্থিতি আপাতত কিছুটা স্বস্তিদায়ক। শহর শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩১।  আর সোমবার মৃতের সংখ্যা যেখানে ছিল ৩২, গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা সামান্য বেড়ে হল ৩৫। 

আরও পড়ুন: করোনামুক্ত শরীরে নয়া পার্শ্ব প্রতিক্রিয়া, মলের সঙ্গে রক্তপাত! আক্রান্ত ৫ রোগী

এদিকে রাজ্যে বিধিনিষেধের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে, বিভিন্ন ক্ষেত্রে ছাড়ে মাত্রা বেড়েছে আরও খানিকটা। এমনকী, ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস, অটো ও টোটো। তবে, মেট্রো ও লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-29 22:32:50
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রেকআপের পর ডিপ্রেশন? যেভাবে সামলাবেন নিজেকেব্রেকআপের পর ডিপ্রেশন? যেভাবে সামলাবেন নিজেকে
Next Post:রাজ্যে এখনওপর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২.১৭ কোটি মানুষ, বেশি গুরুত্ব দ্বিতীয় ডোজেরাজ্যে এখনওপর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২.১৭ কোটি মানুষ, বেশি গুরুত্ব দ্বিতীয় ডোজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top