• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনামুক্ত হয়েও কি গরম জল খাওয়া উচিত? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

করোনামুক্ত হয়েও কি গরম জল খাওয়া উচিত? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

June 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনামুক্ত হয়েও কি গরম জল খাওয়া উচিত? পড়ুন, বিশেষজ্ঞ পরামর্শ

হাইলাইটস

  • করোনামুক্ত হয়ে উঠলেও শরীরের বাড়তি খেয়াল রাখা দরকার। প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা সাহায্য নেওয়ারও।
  • কোভিড থেকে সেরে উঠলেও অনেকের তার পরের অনেক প্রতিক্রিয়ায় ভুগছেন।
  • ফুসফুসে মারণ ভাইরাসের আক্রমণের জেরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা, ক্লান্তি, বুকে ব্যথা, দীর্ঘদিন ধরে কাশি, বেড়ে যাওয়া পালস রেটের মতো পোস্ট কোভিড সমস্যা থাকে অনেকেরই।

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনামুক্ত হয়ে উঠলেও শরীরের বাড়তি খেয়াল রাখা দরকার। প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা সাহায্য নেওয়ারও। কোভিড থেকে সেরে উঠলেও অনেকের তার পরের অনেক প্রতিক্রিয়ায় ভুগছেন। ফুসফুসে মারণ ভাইরাসের আক্রমণের জেরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা, ক্লান্তি, বুকে ব্যথা, দীর্ঘদিন ধরে কাশি, বেড়ে যাওয়া পালস রেটের মতো পোস্ট কোভিড সমস্যা থাকে অনেকেরই।

তাই এই সময় ভিটামিন ও প্রোটিন জাতীয় খাবারেই জোর দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও প্রতিদিন প্রায় ৪-৫ লিটার জল অর্থাৎ ১২ গ্লাস পর্যন্ত জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, হাইড্রেটেড থাকলেই দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খেতেই হবে। কোভিড মুক্ত হওয়ার পর গরম জল খেতে পারেন, তাহলেও উপকার পাবেন। কিন্তু সবার কি গরম জল খাওয়ার প্রয়োজন আছে?

চিকিৎসকদের মতে, করোনা মুক্ত হওয়ার পর এক একজনের এক একরকম উপসর্গ থেকে যাচ্ছে। তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই প্রত্যেকের গরম জল খাওয়ার প্রয়োজন নেই।

কাদের গরম জল খাওয়া উচিত?
যাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেও কাশি, গলা ব্যথা থেকে যায়। তাঁদের সারতে সময় লাগে। কয়েকদিন তাই এক গ্লাস গরম জল খেতে পারেন। যা এই সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে। অনেক চিকিৎসক সাধারণ সময়েও সকাল শুরু করতে বলে অল্প উষ্ণ জল খেয়ে। কোভিডের পর আপনার যদি ভিতরে কফ জমে থাকে, তাহলে থেকেও মুক্তি মিলবে তাড়াতাড়ি।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-29 18:47:47
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আপনার PAN এবং Aadhaar লিঙ্ক করা হয়েছে? কীভাবে দেখবেন?আপনার PAN এবং Aadhaar লিঙ্ক করা হয়েছে? কীভাবে দেখবেন?
Next Post:ব্রেকআপের পর ডিপ্রেশন? যেভাবে সামলাবেন নিজেকেব্রেকআপের পর ডিপ্রেশন? যেভাবে সামলাবেন নিজেকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top