• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / শরীরচর্চা / ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

December 16, 2007 Category: শরীরচর্চা

যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের আপার রেসপাইরেটরী ট্রাক্টের ইনফেকশন বা সর্দি-কাশি, গলায় ব্যথা কম হয়। যুক্তরাষ্ট্রের ম্যাচাসুয়েটস বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এ তথ্য প্রকাশ করেছেন। গবেষণায় দেখা যায়, যারা সারা বছর ব্যায়াম করেন তাদের গলার ইনফেকশন অন্যদের থেকে অন্তত ২৫ ভাগ কম হয়। এক্সারসাইজ শরীরের ইম্যিউন সিস্টেমকে সবল করে এবং শ্বেতকণিকা বৃদ্ধিতে সহায়তা করে। রক্তের শ্বেতকণিকা রোগ প্রতিরোধ করে। প্রতিদিন ৬০ থেকে ৯০ মিনিট মধ্যম পর্যায়ের পরিশ্রম করলে অথবা ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করলে এই সুফল পাওয়া যায়। সাঁতার, সাইক্লিং, ট্রেডমিল, স্কেটিং করলেও সমান উপকার পাওয়া যায়।

লেখকঃ ডাঃ মোড়ল নজরুল ইসলাম
দৈনিক ইত্তেফাক, ১৬ ডিসেম্বর ২০০৭

Tag: কাশি, গলা, ব্যায়াম, রক্ত, শ্বেতকণিকা, সর্দি

You May Also Like…

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণা

কীভাবে দৌড়াবেন, জোরে না আস্তে?

আমি তো ঘরের অনেক কাজ করি, তবুও ব্যায়াম করতে হবে?

শরীরচর্চা ধরে রাখতে চান? এই কাজগুলো করুন

Previous Post:কম ঘুমে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
Next Post:প্রোস্টেট গ্রন্থির প্রদাহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top