• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গুণে ভরা এক পবিত্র পাতা – Kolkata24x7

গুণে ভরা এক পবিত্র পাতা – Kolkata24x7

June 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গুণে ভরা এক পবিত্র পাতা - Kolkata24x7

কলকাতা ২৪X৭ ডেস্ক: তুলসি পাতা। হিন্দুদের কাছে এ । এই পাতা দিয়েই চলে পূজা-অর্চনা। নানা রীতিতেও তুলসি পাতা (Basil Leaves) ব্যবহার করা হয়ে থাকে। তবে কেবল পূজা ক্ষেত্রে নয়, তুলসি পাতাতেই লুকিয়ে রয়েছে নানা ঔষধি গুণাগুণ। এই পাতার ব্যবহারে উধাও হয়ে যায় নানা রোগ। ত্বকের উপকারিতাতেও তুলসির ব্যবহার হয়ে থাকে। কি বিশ্বাস করছেন না? ভাবছেন ত্বককে আবার তুলসি পাতা কিভাবে যত্ন করে? তাহলে জানুন বিস্তারিত..

প্রথমত, ত্বক উজ্জ্বল রাখতে তুলসি পাতা অতুলনীয়। কিন্তু কিভাবে ব্যবহার করবেন? এক্ষেত্রে তুলসি পাতা বেটে তার সঙ্গে মেশাতে হবে দুধ। তারপর তা পেস্ট করে লাগিয়ে নিতে হবে মুখে। ২০ মিনিটের অপেক্ষা। শেষে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

দ্বিতীয়ত, ব্রণ (Acne) কমাতেও অত্যন্ত সহায়ক এই ঔষধি গুণে ভরা পাতা। ব্রণ কমাতে গেলে তুলসি পাতার সঙ্গে লাগবে কমলা লেবুর খোসা। এক্ষেত্রে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করতে হবে। তার সঙ্গে তুলসি পাতার পেস্ট মিশিয়ে লাগাতে হবে মুখে। ৩০ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে। এভাবে যদি ৩ থেকে ৪ সপ্তাহ ব্যবহার করা যায়, তাহলেই কেল্লা ফতে। এছাড়াও তুলসি পাতা বেটে তার সঙ্গে চন্দন বাটা, হালকা লেবুর রস ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগালেও ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

তৃতীয়ত, গরমের জেরে অনেকেই চুলকানি (Itching), ঘামাচির মত সমস্যায় ভোগেন। এই সমস্যার সমাধানও করতে পারে তুলসিপাতা। চুলকানি প্রতিরোধক হিসাবে বেশ জনপ্রিয় এই পাতা। কিভাবে ব্যবহার করবেন? একদম সহজ উপায়, তুলসি পাতার পেস্টের সঙ্গে অল্প একটু লেবুর রস মিশিয়ে নিন। তারপর যেসব জায়গায় চুলকানি, ঘামাচি, সেখানে এই পেস্ট লাগিয়ে রাখলে কার্যকরীতা বুঝতে পারবেন।

চতুর্থত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের সৌন্দর্য নিয়ে অনেকে চিন্তা করেন। কিন্তু জেনে রাখুন, এই তুলসি পাতাই বয়সকে ধরে রাখতে সাহায্য করে। এক্ষেত্রে কয়েকটা তুলসি পাতা ধুয়ে নিয়ে বেটে পেস্ট করে নিতে হবে। তারপর দশ মিনিট মত মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। আর এতে হবে কাজ। কারণ তুলসি পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে টানটান ভাব, সতেজ ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-24 02:56:00
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মঙ্গলবারের থেকে রাজ্যে সামান্য বাড়াল কোভিড সংক্রমণCOVID cases raise by some numbers than yesterday
Next Post:Covid-19: ভয়াবহ আকার নিতে চলেছে তৃতীয় ঢেউ, দিনে সংক্রমিত হতে পারে ২-৫ লক্ষ: গবেষণাCovid-19: ভয়াবহ আকার নিতে চলেছে তৃতীয় ঢেউ, দিনে সংক্রমিত হতে পারে ২-৫ লক্ষ: গবেষণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top