• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / COVID cases raise by some numbers than yesterday

COVID cases raise by some numbers than yesterday

June 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মঙ্গলবারের থেকে রাজ্যে সামান্য বাড়াল কোভিড সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: গতকাল, মঙ্গলবারের তুলনায় রাজ্যে সামান্য বাড়াল কোভিড সংক্রমণ। তবে সংক্রমিত এখনও দু’হাজারের নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। মৃতের সংখ্যা (COVID Death in West Bengal) অনেকখানি কমে হয়েছে ৩৮। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ১,৯২৫। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৫২ জন। ফলে সামান্য বেড়েছে সংক্রমণ। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫৫ হাজার ৫৮৯ জনের। সংক্রমণের হার ৩.৪৬ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১৭৮। ২১৬ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ১২৫, ১৩৫ ও ১০৬। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২২ হাজার ৩৭৮ জন। 

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৩৮ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৭ ও ৯। ২ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ৩ এবং ৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ২ হাজার ১৭ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৩২%।   

এ দিন টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান,’২ কোটির মতো টিকার ডোজ দিয়েছি বাংলায়। ৩৩ লক্ষ ডোজ দেওয়া হয়েছে সুপার স্প্রেডারদের। গাড়ির চালক, সবজিওয়ালা থেকে নির্মাণকর্মীদের টিকা দেওয়া হয়েছে। আগামী ১০ দিনে সংক্রমণ আরও কমিয়ে ফেলব। প্রতিদিন ৩ লক্ষ ডোজ দিচ্ছি। প্রধানমন্ত্রী সময় নেওয়ায় ৭-৮ দিনের একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা ৩ লক্ষ থেকে বাড়িয়ে প্রতিদিন ৪ লক্ষ করে টিকাকরণ করব বলে ঠিক করেছি। 

 

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকায় অগ্রাধিকার: Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-06-23 23:18:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:যে ৭ টি বাজে অভ্যাস সর্বনাশ করে দেয় আপনার ত্বকেরযে ৭ টি বাজে অভ্যাস সর্বনাশ করে দেয় আপনার ত্বকের
Next Post:গুণে ভরা এক পবিত্র পাতা – Kolkata24x7গুণে ভরা এক পবিত্র পাতা - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top