• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সকালে ঝলমলে ফর্সা চেহারা পেতে রাতে করুন ছোট্ট দুটি কাজ

সকালে ঝলমলে ফর্সা চেহারা পেতে রাতে করুন ছোট্ট দুটি কাজ

June 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সকালে ঝলমলে ফর্সা চেহারা পেতে রাতে করুন ছোট্ট দুটি কাজ

সকালবেলা উঠে যদি দেখেন সারারাত শেষে ত্বক হয়ে আসে রুক্ষ-শুষ্ক, চোখের নিচে কালি এবং ফোলা ভাব তাহলে যে কারো দিনের শুরুটা একেবারে নষ্ট হয়ে যাবে। সকালের সুন্দর চেহারার জন্য রাতের বেলা কিছু রূপচর্চা করা দরকার। পুরো রাত আপনার ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ গুলো সারতে পারে এমন কিছু করাটা জরুরী। আর সেজন্যই আজকে আপনাদের জন্য রইল ২টি সহজ ফেইস মাস্ক। সকালে শুভ্র সুন্দর ত্বক পেতে আজই চেষ্টা করে দেখুন।

কলার ফেইস মাস্ক
একটি কলা বাটিতে নিয়ে চামচ দিয়ে পিষে নিন। এতে ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ টকদই ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর একটি কাপড় দিয়ে মুছে তুলে ফেলুন মাস্কটি। তারপর ঠাণ্ডা পানি দিয়ে আলতো করে মুখ ধুয়ে নিন। সকালে উঠে ত্বকের উজ্জ্বলতা নিজেই টের পাবেন।

মধুর ফেইস মাস্ক
দেড় চা চমচ মধু, আধ চা চমচ লেবুর রস, ১ টেবিল চমচ টকদই এবং ১ টি ডিমের সাদা অংশ একসাথে ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কাপড় দিয়ে মুখ মুছে ফেইস মাস্ক তুলে ঠাণ্ডা পানি দিয়ে মুহ ধুয়ে নিন। সকালে পাবেন শুভ্র ত্বক।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-23 12:46:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন দেশ! নতুন এই প্রজাতি কি বেশিই বিপজ্জনক? জানুন...ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন দেশ! নতুন এই প্রজাতি কি বেশিই বিপজ্জনক? জানুন…
Next Post:দৈনন্দিন জীবনে অলিভ অয়েল ব্যবহারের ৮টি টিপসদৈনন্দিন জীবনে অলিভ অয়েল ব্যবহারের ৮টি টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top