• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন দেশ! নতুন এই প্রজাতি কি বেশিই বিপজ্জনক? জানুন…

ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন দেশ! নতুন এই প্রজাতি কি বেশিই বিপজ্জনক? জানুন…

June 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন দেশ! নতুন এই প্রজাতি কি বেশিই বিপজ্জনক? জানুন...

হাইলাইটস

  • করোনার দ্বিতীয় ঢেউ চলছে এখন দেশ। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টা প্লাস’ (Delta Plus) এর জেরে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
  • কেন্দ্রীয় সরকার ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতিকে ‘ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন’-এর আখ্যা দিয়েছে।
  • সহজ কথায় বলতে গেলে এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও, এবার দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে এই প্রজাতি।

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ চলছে এখন দেশ। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টা প্লাস’ (Delta Plus) এর জেরে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতিকে ‘ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন’-এর আখ্যা দিয়েছে। সহজ কথায় বলতে গেলে এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও, এবার দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে এই প্রজাতি।

মহারাষ্ট্র, মধ্য প্রদেশ এবং কেরলা থেকেও মিলেছে এই প্রজাতির প্রমাণ। সরকার এই তিন রাজ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে। দেশে মোট ২২ জন আক্রান্ত এই ডেল্টা প্লাসে (Delta Plus Variant) আক্রান্ত হয়েছেন। কিন্তু এই ভ্যারিয়েন্টে কেন উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার?

এই ভ্যারিয়েন্ট (Delta Plus Variant) নিয়ে উদ্বেগের কারণ কী ?
এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে কারণ, গোটা বিশ্বে ২০০ জন সংক্রমিতের মধ্যে ৩০টি কেসই ভারতের। কাজেই, অদূরে ভবিষ্যতে এই ভ্যারিয়েন্ট ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস (Delta Plus)। ভারতের ডেল্টা প্রজাতি (বি.১.৬১৭.২) নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। কেননা, এই প্রজাতি অনেক বেশি সংক্রামক হতে পারে। অনেক দ্রুত আরও বেশি সংখ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে গবেষণায়।
মস্তিষ্কে দীর্ঘ-মেয়াদী ক্ষতি করতে পারে কোভিড সংক্রমণ, ক্ষয় হতে পারে মগজেরও!
কতটা বিপজ্জনক (Delta Plus Variant) এই প্রজাতি
বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাস (Delta Plus) মানুষের শরীরে প্রবেশ করে আরও দ্রুত ফুসফুস আক্রমণ করতে পারে। যে কোষগুলি ফুসফুসের চারপাশে ঘিরে রয়েছে, সেগুলিকে দ্রুত ভেঙে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, জানিয়েছেন গবেষকরা।

এ ছাড়া মোনোক্লানাল অ্যান্টিবডি ককটেল খুব একটা কার্যকরী নয় এই ডেল্টা প্লাসের ক্ষেত্রে। তাই এই প্রজাতিতে আক্রান্ত হলে শরীরে প্রভাব পড়তে পারে মারাত্মক। এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। জাপান, সুইৎজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা-সহ মোট ৯টি দেশে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এই নয়া প্রজাতির প্রমাণ। যে কোভিড প্রতিষেধকগুলি এখন পাওয়া যাচ্ছে, সেগুলো এই নয়া প্রজাতির ক্ষেত্রে কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বিজ্ঞানী। তবে, এই নিয়ে গবেষণা এখনও চলছে।

ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্টের উপসর্গ
ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে পেটে ব্যথা, বমি বমি ভাব, খিদে চলে যাওয়া, জয়েন্ট পেন এর সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি জ্বর, ক্লান্তি, গলায় ব্যথা, শ্বাসকষ্ট, শুকনো কাশি, চামড়ায় সমস্যা, ডায়েরিয়া, মাথায় যন্ত্রণা, স্বাদ চলে যাওয়া, গন্ধ চলে যাওযার মতো সমস্যা দেখা দিতে পারে।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-23 12:03:45
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:২ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য ভ্যাকসিন সেপ্টেম্বরে! জানালেন AIIMS প্রধান২ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য ভ্যাকসিন সেপ্টেম্বরে! জানালেন AIIMS প্রধান
Next Post:সকালে ঝলমলে ফর্সা চেহারা পেতে রাতে করুন ছোট্ট দুটি কাজসকালে ঝলমলে ফর্সা চেহারা পেতে রাতে করুন ছোট্ট দুটি কাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top