• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুন্দর ত্বকের জন্য ৫টি দারুণ খাবার

সুন্দর ত্বকের জন্য ৫টি দারুণ খাবার

June 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সুন্দর ত্বকের জন্য ৫টি দারুণ খাবার

দেহের সুস্থতার জন্যে আমরা কত কিছুই তো করে থাকি। আর এর প্রভাব অবশ্যই পড়ে ত্বকে। আর ত্বকের ক্ষেত্রে আমরা সবাই একটু বেশিই যত্ন বরাদ্দ করে থাকি। কিন্তু আপনি কি জানেন, যেসব নামী দামী প্রসাধনী আপনার ত্বকের উপকার করছে বলে ভাবছেন, সেগুলোর পার্শপ্রতিক্রিয়াটাই বেশি? সুন্দর ত্বকের জন্য এত কিছু প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সঠিক খাবারের। এমন কিছু খাবার, যেগুলো খাওয়া এবং ত্বকে মাখা উভয়ই বেশ উপকারী। এগুলো আপনার ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল ও সুস্থ।

জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে-

অলিভ অয়েলঃ
সেই প্রাচীণকাল থেকেই কিন্তু রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার হত। প্রাচীণ রোমানরা ত্বকচর্চায় অলিভ ওয়েল ব্যবহার করতো।রাতে ঘুমাবার আগে মুখের ত্বকে ম্যাসাজ করতে পারেন অলিভ ওয়েল। এটা আপনার ত্বককে করবে কোমল ও উজ্জ্বল। আরো ভাল ফল পেতে সালাদের সাথে মিশিয়ে নিন খানিকটা অলিভ তেল। ত্বক, স্বাস্থ্য দুটোই থাকবে ভালো।

স্ট্রবেরীঃ
আপনি কি জানেন, স্ট্রবেরীতে আছে কমলা বা আঙ্গুরের চেয়ে বেশী পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের বলিরেখা রোধের জন্যে দারুণ কার্যকর। এটি ত্বকে বাড়তি আর্দ্রতা যুগিয়ে ত্বককে করে তোলে কোমল আর লাবণ্যময়।এছাড়া দই ও মধুর সাথে মিশিয়ে লাগাতে পারেন ত্বকেও! পেয়ে যান সহজেই কোমল প্রাকৃতিক ত্বক।

গ্রীন টিঃ
গ্রীন টি এখন যথেষ্ট সহজলভ্য। এটি শুধু আপনার ওজন কমাতেই সাহায্য করে না বরং আপনার ত্বকের জন্যেও ভীষণ উপকারী। এমনকি এটা স্কিন ক্যান্সারকেও রাখে ১০০ হাত দূরে। গ্রীন টির ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর চোখের উপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। এটা আপনার চোখের কালি ও ফোলাভাব দূর করবে খুব সহজে!
বেদানাঃ
আপনি কি জানেন, বেদানার রস গ্রীন টির চেয়ে দ্রুত কাজ করে আপনার ত্বকের বলিরেখা কমিয়ে দিতে। রোজ খানিকটা বেদানা আপনার খাদ্যতালিকায় রাখুন। খাবার পাশাপাশি খানিকটা ওটমিলের সাথে বেদানার রস মিশিয়ে মুখে মেখে রাখুন ১০ মিনিট। ব্যস! নিমেষেই পেয়ে যান সুন্দর ত্বক।

মিষ্টি কুমড়াঃ
আপনি কি জানেন এই অতি পরিচিত সবজিটি আপনার ত্বক থেকে বয়সের ছাপ কমিয়ে আনতে সাহায্য করতে পারে। কুমড়ায় আছে ভিটামিন এ ও সি এবং প্রচুর এন্টি অক্সিডেন্ট সম্পন্ন এই খাবারটি। খাবার পাশাপাশি, কুমড়োর পেস্ট বানিয়ে খানিকটা টকদই ও মধু মেশান ও মুখের ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ১০ মিনিট। দেখবেন ত্বক হয়ে উঠেছে নরম ও কোমল।

এবার এই পুষ্টিকর খাবারগুলো খাবার পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সহজেই!



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-22 13:51:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Poppy Seeds:আলু পোস্ত তো খান, এটি রোগ সারাতেও মোক্ষম দাওয়াই! জানতেন?Poppy Seeds:আলু পোস্ত তো খান, এটি রোগ সারাতেও মোক্ষম দাওয়াই! জানতেন?
Next Post:৮টি কৌশলে কমিয়ে ফেলুন পেটের মেদ, বাড়ান সৌন্দর্য৮টি কৌশলে কমিয়ে ফেলুন পেটের মেদ, বাড়ান সৌন্দর্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top