• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জেনে নিন গরমে টক দইয়ের সঙ্গে কিসমিস মিশিয়ে খাওয়ার উপকারীতা

জেনে নিন গরমে টক দইয়ের সঙ্গে কিসমিস মিশিয়ে খাওয়ার উপকারীতা

June 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
জেনে নিন গরমে টক দইয়ের সঙ্গে কিসমিস মিশিয়ে খাওয়ার উপকারীতা

শরীরের জন্য টকদই অনেক উপকারী। আর এই গরমে টকদই হতে পারে স্বস্তির কারণ। এটি দেহের প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আর টকদইয়ের সঙ্গে যদি কিসমিস মিশিয়ে খাওয়া যায়, তবে সেটি হয়ে ওঠে আরও বেশি উপকারী।

কিসমিসে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে। তাই দই আর কিসমিসের একত্রে উপকার আরও বেশি হয়, যা আপনাকে এই গরমে দিতে পারে স্বস্তি।

টকদইয়ের সঙ্গে কিসমিস খেলে যে উপকার—

১. এই দুটির মিশ্রণ অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। ফলে স্বাস্থ্যের সার্বিক উন্নতি ঘটে। চিকিৎসকরা বলেন, ‘পাচন প্রক্রিয়াকে ব্যাহত করে এমন বাজে ব্যাকটেরিয়াকে বিনাশ করে এবং উপকারী ব্যাকটেরিয়া উৎপন্ন করে দই কিসমিসের এই মিশ্রণ’।

২.ভারি খাবার গ্রহণের কারণে বদহজম হলে সেটি শরীরের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। এমন হলে পেট ঠাণ্ডা করতে ও হজমে সাহায্য করার পাশাপাশি গলা বুকজ্বালা থেকেও মুক্তি দেবে এ মিশ্রণটি।

৩. দাঁত ও মাড়ি ভালো রাখার পাশাপাশি দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে টকদই-কিসমিসের মিশ্রণ। এটি খাওয়ার পর স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে।

৪. দই ও কিসমিস উভয়েই হাই ক্যালসিয়াম যুক্ত হওয়ার কারণে এটি হাড়কে শক্তিশালী করে এবং গিরায় ব্যথা দূর করতে পারে।

৫. এ মিশ্রণটি ওজন কমাতেও অনেক উপকারী ভূমিকা পালন করে। এ ছাড়া কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে এবং উচ্চরক্তচাপ কমাতেও সাহায্য করে দই-কিসমিসের এ মিশ্রণ।

এম ইউ/১৮ জুন ২০২১



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-18 21:47:59
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সম্পর্কের গণ্ডি পেরিয়ে যেভাবে শ্বশুরমশায়ের মেয়ে হয়ে উঠবেন বৌমারা...সম্পর্কের গণ্ডি পেরিয়ে যেভাবে শ্বশুরমশায়ের মেয়ে হয়ে উঠবেন বৌমারা…
Next Post:Covid cases down to two and half months before dataআড়াই মাস আগের জায়গায় ফিরল রাজ্যের দৈনিক COVID সংক্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top