• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ধরা থাকবে তারুণ্য! চুলের স্টাইলিং করুন এভাবে

ধরা থাকবে তারুণ্য! চুলের স্টাইলিং করুন এভাবে

June 14, 2021 Category: লাইফস্টাইল
ধরা থাকবে তারুণ্য! চুলের স্টাইলিং করুন এভাবে

এই সময় জীবনযাপন ডেস্ক: নিজের একই রকম Look দেখে বিরক্ত লাগছে?সেই সঙ্গে খুবই মনখারাপ? একবার নিজের হেয়ার স্টাইল পরিবর্তন করে দেখুন। মন তো ভালো হবেই সেই সঙ্গে আত্মবিশ্বাসও ফিরে আসে। হেয়ার কাটিং এর উপর অনেক কিছুই নির্ভর করে। মুখের গড়ন এক একজনের এক একরকম। কিন্তু হেয়ার কাট করলে মুহূর্তেই তা বদলে যায়। যে কারণে মুখের সঙ্গে মানানসই চুল কাটা খুবই প্রয়োজন। নিন্দুকেরা বলে মেয়েরা নাকি বয়সে লুকোতে চান। কিছুতেই নিজেদের আসল বয়স কারোর সামনে খোলসা করে বলেন না। আর তাই আজ রইল এমন কিছু হেয়ারকাট আইডিয়া যা দিয়ে সহজেই ধরে রাখতে পারবেন তারুণ্য। চুল ছোট থাকলে তার সুবিধা অনেক। সেই সঙ্গে বয়সও ধরা পড়ে না।

এজি শর্ট কাট- এই ধরনের কাটে গোড়ার দিকটা সমান করে কাটা হয়। আর উপরের দিকে কিছুটা অংশের চুল বড় রাখা হয়। এই কাটিং টা দেখতে বেশ ক্যাজুয়াল। সেই সঙ্গে শ্যাম্পু করতেও কোনও অসুবিধে হয় না। শাড়ি, ওয়েস্টার্ন যে কোনও পোশাকের সঙ্গেই ভালো মানায়।

এ লাইন বব- খুব ছোট চুল চান না আবার পিঠ পর্যন্ত লম্বা চুলও নয়। তাহলে এই ধরনের হেয়ারটাট একবার ট্রাই করুন। বয়স যদি ৩৫ পেরোয় তাহলে নির্দ্ধিধায় করতে পারেন এই রকম হেয়ারকাট। সেই সঙ্গে এই ধরণের হেয়ার কাটের সঙ্গে রং করলেও দেখতে খুব ভালো লাগে। এই কাটে সামনের দিকের চুল বড় থাকে। পেছনের দিকের চুল ছোট থাকে। মুখ লম্বা হলে এই কাট আরও বেশি ভালো বসে।

অরিজিনাল বব- যে কোনও বয়সেই কিন্তু মানায় এই হেয়ার কাট। যাঁদের গড়ন একটু রোগার দিকে, মুখে মেদ কম তাঁদের খুবই ভালো লাগে। সেই সঙ্গে দেখতেও রোগা লাগে। কাঁচা পাকা চুল থাকলে বিষয়টা আরও ভালো লাগে দেখতে।

পনিটেল- ইচ্ছে হলে পনিটেলও বাঁধতে পারেন। ৩০ থেকে ৫৫ এি বয়সে ভীষণ ভালো লাগে পনিটেল। দেখতেও লাগে স্মার্ট। শাড়ি, ওয়েস্টার্নের সঙ্গেও দেখতে ভালো লাগে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-14 14:15:52
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:১৫ মিনিটেই শনাক্ত হবে করোনা!১৫ মিনিটেই শনাক্ত হবে করোনা!
Next Post:মঙ্গলবার থেকেই শুরু ৬-১২ বছর বয়সী শিশুদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্র্যায়াল – Kolkata24x7মঙ্গলবার থেকেই শুরু ৬-১২ বছর বয়সী শিশুদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্র্যায়াল - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top