• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বাজার ভর্তি এই ফলে! রোগা হতে গেলে রাখতে হবে পাতে

বাজার ভর্তি এই ফলে! রোগা হতে গেলে রাখতে হবে পাতে

June 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বাজার ভর্তি এই ফলে! রোগা হতে গেলে রাখতে হবে পাতে

রোগা ছিপছিপে শরীরে কে না চায়? কিন্তু তার সঙ্গে যদি মিলে যায় স্বাস্থ্য তাহলে ক্ষতি কী? এই ফলে দুটো সাধই পূরণ হবে। জামাইষষ্ঠীর আগে বাজার ছেয়ে গিয়েছে এই বিশেষ ফলটিতে। বাঙালিরা বেশ পছন্দ করেন গোলাপি আভাযুক্ত এই বিশেষ ফলটি। নাম তার লিচু (lychee)।

এর স্বাদ এবং স্বাস্থ্যের দিক দিয়ে উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু আজকে আমরা বলব ডায়েটের দিক দিয়ে এর উপকারিতার কথা। হ্যাঁ নিয়মিতভাবে পাতে রাখতে পারলে এই ফলের মাধ্যমে মিলবে কাঙ্খিত ফিগার। ছিপছিপে ফিগার পেতে হলে যারা এটি খান না তারাও এবার খাওয়া শুরু করুন এই মরশুমে।

যেহেতু গরমকালে আমাদের শরীরে প্রচুর পরিমাণে আর্দ্রতার প্রয়োজন হয় তাই আমাদের এমন কিছু ফল খেতে উপদেশ দেওয়া হয় যার মধ্যে জলীয় ভাব রয়েছে। লিচুতে রয়েছে সেই জলীয় ভাব (lychee)। আবার এতে যে ফ্যাট এবং ক্যালরি রয়েছে তার পরিমাণও খুবই কম।

তাই যারা ওজন কমানোর লক্ষ্যে ছুটে চলেছেন তাদের জন্য আদর্শ এই ফলটি (lychee)। দৈনিক খাবারের পরে অবশ্যই খেতে পারেন (diet)। চাইলে ব্রেকফাস্ট এর পরেও ১০০ গ্রাম করে লিচু খাওয়া যেতে পারে।

আরো পড়ুন- বিদেশি ডিমের পদ, ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে জমে যাবে

তবে একটি কথা মাথায় রাখতে হবে লিচুতে মিষ্টি ভাব রয়েছে। তাই এতে প্রাকৃতিক চিনি থাকায় যাদের সুগার অথবা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা তা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। কারণ এই দুই ধরনের রোগের জন্য এই ফলটি নিরাপদ নয়। এছাড়াও কী কী স্বাস্থ্যগুণ রয়েছে এর?

১. মানবদেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ (high blood pressure) করতে পারে লিচু। পটাশিয়াম বেশি এবং সোডিয়াম কম রয়েছে এর মধ্যে।

২. ভিটামিন সি ও অ্যাসকরবিক অ্যাসিড রয়েছে এর মধ্যে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে দ্রুত সাহায্য করে লিচু।

৩. ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন ইত্যাদি খনিজ পদার্থ থাকায় লিচু পেশি ও হাড়কে শক্ত করতে পারে।

৪. অ্যান্টিঅক্সিড্যান্ট (anti oxidant) থাকায় ত্বক থাকে উজ্জ্বল। ত্বকে বলিরেখা পড়ে না তাড়াতাড়ি।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-11 06:00:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পরিকল্পনাহীন ভাবে Vaccination চলছে , বাড়বে Mutant Strain : মোদীকে চিঠি বিশেষজ্ঞেরHealth Experts To PM Modi
Next Post:বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাসের অভ্যেস করাতে অ্যাপ্লাই করুন কিছু ট্রিক্স  – Kolkata24x7বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাসের অভ্যেস করাতে অ্যাপ্লাই করুন কিছু ট্রিক্স  - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top