• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Active Covid cases drops in state

Active Covid cases drops in state

June 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ফিরল ৭ এপ্রিলের সংখ্যায়, সুস্থতার হার বেড়ে ৯৭.৮৩%

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের করোনাচিত্রের ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত। গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিড সংক্রামিত (West Bengal Covid Cases) হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। মৃতের সংখ্যা ৯৫। সুস্থতার হার ৯৭.৮৩%। সক্রিয় রোগীর সংখ্যাও রেকর্ড কমল। বর্তমানে সক্রিয় করোনা সংক্রমিত ১৪ হাজার ৭০২ জন। ৭ এপ্রিলের পর সক্রিয় রোগী নামল ১৪ হাজারের ঘরে।   

 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৫,৩৮৪। ৬৪ হাজার ৬৩৩ জনের নমুনা যাচাই করা হয়েছে। সংক্রমণের হার ১১.০৬ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৪৭। ৯৯৬ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ২৮৯, ৩৬৪ ও ৩০৬। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৪ হাজার ৭০২ জন। গত ৭ এপ্রিল ১৪ হাজার ২৯০ জন সক্রিয় সংক্রমিত ছিল। ফলে দুমাসের জায়গায় ফিরল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা।         

মৃতের শতাধিক হলেও আগের চেয়ে অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৯৫ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ১৭ ও ২০। ৯ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ৬ এবং ৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১০ হাজার ৫১২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৮৩%। 

আরও পড়ুন- Covid New Symtomps: করোনা ডেল্টা প্রজাতিতে সংক্রমণ ঘটলে কানে শুনতে পাচ্ছেন না রোগীরা!

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-06-09 22:09:26
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার ডেল্টা স্ট্রেইন থেকে সাবধান, জেনে নিন কী কী ক্ষতি হচ্ছে - Kolkata24x7করোনার ডেল্টা স্ট্রেইন থেকে সাবধান, জেনে নিন কী কী ক্ষতি হচ্ছে – Kolkata24x7
Next Post:Guidelines For Covid Management In Children from health ministry৬ মিনিট হাঁটা, Remdesivir-এ 'না'! শিশুদের জন্য Corona গাইডলাইন জারি কেন্দ্রের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top