• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বেসরকারি হাসপাতালে Covid Vaccine-র দাম বেঁধে দিল কেন্দ্র

বেসরকারি হাসপাতালে Covid Vaccine-র দাম বেঁধে দিল কেন্দ্র

June 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বেসরকারি হাসপাতালে Covid Vaccine-র দাম বেঁধে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনা ভ্যাকসিনের আকালের মধ্যে টিকা নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল, বেসরকারি ক্ষেত্রে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। এবার তা বন্ধ করতে উদ্যোগ নিল কেন্দ্র।

আরও পড়ুন-ভাষা বুঝতে অসুবিধা, মমতার উল্টো দিকে মুখ ছিল না, এবার আত্মসমীক্ষা Sabyasachi-র 

মঙ্গলবার দেশজুড়ে করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন মন্ত্রকের তরফে জানানো হয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ডের(Covishield) দাম পড়বে ৭৮০ টাকা। অন্যদিকে, কোভ্যাকসিনের(Covaxin) জন্য দিতে হবে ১৪১০ টাকা। পাশাপাশি স্পুটনিক V ভ্যাকসিনের দাম পড়বে ১১৪৫ টাকা।

আরও পড়ুন- July-এ দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি, নির্দেশিকা জারি সংসদের  

Union Health Ministry caps charges for administration of Covishield at Rs 780, Covaxin at Rs 1,410, and Sputnik V at Rs 1,145 in private hospitals, based on the prices currently declared by vaccine manufacturers.

— ANI (@ANI) June 8, 2021

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ভ্যাকসিনের ওই দামের সঙ্গে যোগ হবে ৫ শতাংশ জিএসটি। অর্থাত্ কোভিশিল্ডের জন্য দিতে হবে অতিরিক্ত ৩০ টাকা(মোট সরকারি দাম ৮১০ টাকা), কোভ্যাকসিনের জন্য লাগবে অতিরিক্ত ৬০ টাকা(মোট দাম ১৪৭০ টাকা) ও স্পুটনিক V-র জন্য লাগবে অতিরিক্ত ৪৭.৪০ টাকা(মোট দাম ১১৯২ টাকা)। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলি টিকা দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। এর বেশি নয়।

রাজ্য সরকারগুলিকে ভ্যাকসিনের দামের উপরে নজর রাখতে বলা হয়েছে।  কারও বিরুদ্ধে কেন্দ্রের বেঁধে দেওয়া দামের বেশি নেওয়ার অভিযোগ এলে তার বিরুদ্ধে মহামারী মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-08 22:32:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জেনে নিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাচ্চার খাদ্যতালিকায় কী কী পরিবর্তন করবেন - Kolkata24x7জেনে নিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাচ্চার খাদ্যতালিকায় কী কী পরিবর্তন করবেন – Kolkata24x7
Next Post:Kolkata Covid cases down to 5 thousandকলকাতায় হাজারের নীচে নামল কোভিড আক্রান্ত; বিধিনিষেধ ও টিকাকরণের ফল, দাবি Firhad-র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top