• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / রান্নাঘরে নাজেহাল? কাজে লাগবে এই টিপসগুলি

রান্নাঘরে নাজেহাল? কাজে লাগবে এই টিপসগুলি

June 8, 2021 Category: লাইফস্টাইল
রান্নাঘরে নাজেহাল? কাজে লাগবে এই টিপসগুলি

হাইলাইটস

  • রান্না একটি আর্ট। শিল্পীর নিখুঁত রঙিন তুলিতে যেমন শিল্পকলা রূপ পায়।
  • ঠিক তেমনি রাঁধুনীর নিপুণ দক্ষতায় রান্না হয়ে ওঠে লাজবাব ও সুস্বাদু।
  • রান্না শেখা, রান্না করা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ঠিক কেমনভাবে রান্না করলে রান্না হয়ে উঠবে সুস্বাদু?

এই সময় ডিজিটাল ডেস্ক: রান্না একটি আর্ট। শিল্পীর নিখুঁত রঙিন তুলিতে যেমন শিল্পকলা রূপ পায়। ঠিক তেমনি রাঁধুনীর নিপুণ দক্ষতায় রান্না হয়ে ওঠে লাজবাব ও সুস্বাদু। রান্না শেখা, রান্না করা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ঠিক কেমনভাবে রান্না করলে রান্না হয়ে উঠবে সুস্বাদু? এবং কৌতূহল! আগেকার দিনে মেয়েরা শুধু গৃহে রান্না ও ঘর সংসারের কাজকর্ম নিয়ে থাকতো। কিন্তু বর্তমানে আধুনিকতার আঙ্গিকে পৌঁছে নিজেদের যুক্ত করছে বিভিন্ন পেশায় চাকুরীতে। ফলে কয়েকটি টিপস জানা থাকলে আরও সহজ হয়ে যাবে কাজটা।

হেঁশেলের দিকটা যদি নিজেই সামলান, তা হলে বেশ কয়েকটা সুবিধে হবে৷ দেখবেন খরচপত্র কমে যাচ্ছে, জিনিসের অপচয় হচ্ছে না৷ যাঁরা প্রথমবার বাড়ির বাইরে একা থাকছেন, তাঁরা বাইরের খাওয়া বন্ধ করলেই বুঝতে পারবেন যে শরীর ভালো থাকছে, ওজন কমানোটাও সহজ হচ্ছে৷ তাই দেখে নিন টিপস-

ফ্রিজ
প্রথমেই আপনার যেটা দরকার, তা হল ফ্রিজ৷ বাড়তি রান্না তুলে রাখা তো বটেই, তাজা শাকসবজি বা মাছ-মাংস স্টোর করে রাখার জন্যও ফ্রিজ হচ্ছে অপরিহার্য৷ ফ্রিজে অবশ্যই কিছু ডিম রাখুন৷ কলা, আপেল, মুসাম্বি, আনারস, বেদানা, আতা এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে – যে মরশুমের যা ফল সেটা ফ্রিজে অবশ্যই থাকা উচিত৷ তবে এমন পরিমাণে কিনুন যা চার-পাঁচদিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলা যাবে৷ রাখুন মরশুমি সবজি, কাঁচালঙ্কা, আদা-রসুন, জ্যাম, মাখন৷ হোল হুইট ব্রেডও রাখা যায়৷ আর আপনার পছন্দের প্রোটিন এবং দুধ তো রাখতেই হবে!

Hottest Peppers: ঝাল খেতে ভালোবাসেন? বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কার নাম জেনে নিন…

সপ্তাহে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করুন, ডি-ফ্রস্টও করতে হবে নিয়মিত৷ পরদিন যা যা রান্না করবেন বলে ঠিক করেছেন, সব কিছু ফ্রিজ়ার থেকে বের করে ফ্রিজের উপরের বা মাঝের তাকে রেখে দিন আগের রাতে, ডিফ্রস্ট হয়ে যাবে৷

রান্নার বাসন
যদি আপনি একার রান্না করেন তা হলে দু’বার্নারওয়ালা স্টোভ কিনলেই হবে৷ কিন্তু পরিবারের সকলের রান্নার জন্য আদর্শ হচ্ছে চার বার্নারের স্টোভ৷ ইন্ডাকশনও খুব কাজের৷ এমন বাসন কিনুন যা ইন্ডাকশন, স্টোভ, মাইক্রোওয়েভ আভেন সর্বত্র ব্যবহার করা যায়৷ মাইক্রোওয়েভ কিন্তু কনভেকশন আভেনের মতো ব্যবহার করবেন না, তাতে তার আয়ুষ্কাল কমবে৷ একটা ওটিজি কিনলেও খুব সুবিধে হবে – পছন্দের মাছ-মাংস বা সবজি একটু ম্যারিনেট করে গ্রিল করে নিলেই দারুণ উপাদেয় পদ তৈরি হবে৷

ওয়ান পট মিল
হাতে একেবারে সময় না থাকলে রাঁধুন ওয়ান পট মিল, যার আদর্শ উদাহরণ হচ্ছে আমাদের খিচুড়ি! একই সঙ্গে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল সব পাবেন৷ ভিন্ন ভিন্ন মশলা বা সস সহযোগে রাঁধলে এক একদিন এক একরকম স্বাদের খাবার তৈরি হবে৷

হুইট পাউরুটি
পারফেক্ট রুটি তৈরি করতে বেশ খানিকটা প্র্যাকটিস লাগে, তাই যতদিন না সেটা হচ্ছে ততদিন হোল হুইট পাউরুটি রাখতে পারেন৷ প্রিজারভেটিভ মুক্ত তাজা পাউরুটি কেনার চেষ্টা করুন, আজকাল অনেক কনফেকশনারিতেই তেমনটা তৈরি করা হচ্ছে৷

মিক্সার-গ্রাইন্ডার-ব্লেন্ডার
একটা মিক্সার-গ্রাইন্ডার-ব্লেন্ডার কিনতেই হবে৷ মশলা বাটা তো বটেই, আরও অনেক কাজে আসবে৷ আদা, রসুন, জিরের মতো রোজের ব্যবহারের মশলা ছুটির দিনে বেটে এয়ারটাইট কন্টেনারে পুরে রাখতে পারেন, চার-পাঁচদিন স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে৷ গরমমশলাও শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে রাখতে পারেন৷

ভোঁতা ছুরি নয়
ছুরির ধার কমে যাচ্ছে কিনা সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন৷ ভোঁতা ছুরিতে হাত বেশি কাটে৷ আর কখনওই ছুরি আপনার অন্য কাটলারির সঙ্গে রাখবেন না, তাতেও ধার কমে যায়৷

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-08 17:29:01
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:প্রাকৃতিক উপাদান ইমিউনিটি বৃদ্ধিতে বেশি কার্যকরী: কেন্দ্রীয় মন্ত্রী - Kolkata24x7প্রাকৃতিক উপাদান ইমিউনিটি বৃদ্ধিতে বেশি কার্যকরী: কেন্দ্রীয় মন্ত্রী – Kolkata24x7
Next Post:ব্যাঙ্কে 10,000-এর বেশি পদে নিয়োগ, জেনে নিন কী ভাবে করবেন আবেদনব্যাঙ্কে 10,000-এর বেশি পদে নিয়োগ, জেনে নিন কী ভাবে করবেন আবেদন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top