• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গরমে ট্যালকম পাউডার ব্যবহার করছেন? নিজের ক্ষতি করছেন অজান্তেই…

গরমে ট্যালকম পাউডার ব্যবহার করছেন? নিজের ক্ষতি করছেন অজান্তেই…

June 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গরমে ট্যালকম পাউডার ব্যবহার করছেন? নিজের ক্ষতি করছেন অজান্তেই...

হাইলাইটস

  • আরবি শব্দ ট্যাল্ক থেকেই এসেছে ট্যালকম শব্দটা।
  • ট্যাল্ক সহজে আর্দ্রতা শোষণ করতে পারে বলে এখন অনেকেই ত্বকে ব্যবহার করেন এই পাউডার (talcum powder)।
  • চিকিত্‍সকরা জানাচ্ছেন, এই ট্যাল্কে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ থাকে।

এই সময় ডিজিটাল ডেস্ক: আরবি শব্দ ট্যাল্ক থেকেই এসেছে ট্যালকম শব্দটা। ট্যাল্ক সহজে আর্দ্রতা শোষণ করতে পারে বলে এখন অনেকেই ত্বকে ব্যবহার করেন এই পাউডার (talcum powder)। চিকিত্‍সকরা জানাচ্ছেন, এই ট্যাল্কে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ থাকে। গরমের সময় অনেকেই ব্যবহার করেন ট্যালকম পাউডার (talcum powder)। প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। সেই সময় ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে পাউডার মাখেন অনেকেই।

কিন্তু অনেকেই জানেন না, এই পাউডার (talcum powder) থেকে কী মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে । এমনকি এর থেকে ক্যানসারও হতে পারে। আসলে, বেশিরভাগ নামি ব্র্যান্ডের পাউডারে প্রচুর মাত্রায় স্টার্চ থাকে, যা শরীরে বিভিন্ন অংশ জমতে জমতে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই যারা মনে করেন পাউডার (talcum powder) ব্যবহার করলে সংক্রমণ থেকে দূরে থাকা যায়, তাদের ধারণা সম্পূর্ণ ভুল।

গরমে ঘামাচির সমস্যা? কী করবেন, জানুন…

পাউডারের সঙ্গে ওভারিয়ান ক্যানসারের সরাসরি যোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে যদি কেউ শরীরের গোপন অংশে পাউডার লাগান, তাহলে এক সময় গিয়ে ওভারিয়ান ক্যানসারে (ovarian cancer) আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়। গবেষণা বলছে, পাউডারের যে ছোট ছোট উপাদান আমরা নাক-মুখের মধ্যে দিয়ে শরীরের ভিতরে গ্রহণ করি তা মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, গবেষণাায় দেখা গিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে পাউডার ব্যবহার করাও একেবারেই সুরক্ষিত নয় । এ ক্ষেত্রে অনেকের মধ্যে মারাত্মক শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে পরবর্তীকালে ।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-08 15:44:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা ভ্যাকসিন নিলে ব্যাঙ্কে দুর্দান্ত অফার! ফিক্সড ডিপোজিটে বাড়তি সুদকরোনা ভ্যাকসিন নিলে ব্যাঙ্কে দুর্দান্ত অফার! ফিক্সড ডিপোজিটে বাড়তি সুদ
Next Post:করোনা তাড়াতে ইলিশ পাতে! কারণ পড়ুনকরোনা তাড়াতে ইলিশ পাতে! কারণ পড়ুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top