• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চকোলেট ও হলুদ দুধ বাড়ায় ইমিউনিটি, জেনে নিন বিস্তারিত – Kolkata24x7

চকোলেট ও হলুদ দুধ বাড়ায় ইমিউনিটি, জেনে নিন বিস্তারিত – Kolkata24x7

June 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চকোলেট ও হলুদ দুধ বাড়ায় ইমিউনিটি, জেনে নিন বিস্তারিত - Kolkata24x7

ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের ফলে প্রতিনিয়ত অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। অক্সিজেন (oxygen) পাওয়া নিয়ে সমস্যা, হাসপাতালে বেডের অভাব, মন্থর গতিতে চলা ভ্যাকসিনেশন (vaccine) পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর (boosting immunity) জোর দেওয়া উচিত। কারণ এই পরিস্থিতিতে আমাদের ইমিউনিটি মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারবে।

যদি কারোর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তবে শরীর বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকে। এই করোনা পরিস্থিতিতে ইমিউনিটি বুস্টিং (Immunity booster) খাবারের চাহিদা অনেকটাই বেড়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এক দুদিনের কাজ নয়। এটি এক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়া খাদ্যাভ্যাসের ওপর, পর্যাপ্ত ঘুম ও শারীরিক কার্যকলাপের ওপর নির্ভরশীল। অনেকেই এই করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট ও ভিটামিনের ওপর নির্ভরশীল হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন।

ভারত সরকারের একটি টুইট থেকে জানা গিয়েছিল যে রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) বাড়াতে নিয়মিত শরীরচর্চা (exercise), শস্য জাতীয় খাদ্য গ্রহণ, প্রোটিন (protein)। জানা গেছে যে চকোলেট (Chocolate) আর হলুদ দুধ (Turmeric milk) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

চকলেটের উপকার ও ব্যবহার:

১. চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সডেন্ট (antioxidant) থাকে। যা আমাদের ত্বকের জন্য ভালো।

২. চকোলেট উচ্চ রক্ত চাপ (High blood pressure) কমাতে সাহায্য করে।

৩. কোলেস্টেরল কমাতে সাহায্য করে চকোলেট।

উপরোক্ত সকল কারণ গুলিই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কাঁচা চকোলেট ব্যবহার করা ভালো কারণ, প্রক্রিয়াজাত চকোলেট অতিরিক্ত চিনি মেশানো থাকে।

হলুদ দুধের উপকার ও ব্যবহার:

১. হলুদ দুধ (Turmeric milk) প্রদাহ কমাতে সাহায্য করে।

২. হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. দুধের থাকে প্রচুর মাত্রায় প্রোটিন যা শরীরের জন্য উপকারী। এছাড়াও দুধের মধ্যে থাকে ভিটামিন ডি (Vitamin D)

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-07 20:05:41
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শুধু স্বাদ নয়, একাধিক সমস্যার সমাধান রয়েছে এই পানীয়তে - Kolkata24x7শুধু স্বাদ নয়, একাধিক সমস্যার সমাধান রয়েছে এই পানীয়তে – Kolkata24x7
Next Post:মেনোপজ নিয়ে যে বিষয়গুলি পুরুষের জানা দরকারমেনোপজ নিয়ে যে বিষয়গুলি পুরুষের জানা দরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top