• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বড়দিনের বর্ণিল আয়োজন

বড়দিনের বর্ণিল আয়োজন

December 22, 2009 Category: লাইফস্টাইল

২৫ ডিসেম্বর বড়দিন। এ দিন উপলক্ষে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। এ ছাড়া দেশের পাঁচতারা হোটেলগুলো প্রতিবারের মতো এবারও বড়দিনে আকর্ষণীয় উত্সবের আয়োজন করেছে। এ প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি এরই কয়েকটি খবর:
ঢাকা শেরাটন হোটেল
২৫ তারিখ ঢাকা শেরাটন হোটেলে আয়োজন করা হয়েছে শিশুদের জন্য বিশেষ এক উত্সব—ক্রিসমাস চিলড্রেন পার্টি। এ উত্সবে শিশুদের জন্য আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলার আয়োজন। উত্সবে শিশুদের নানা আনন্দ দিতে হাজির হবেন সান্তাক্লজ। এতে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে ৮০০ টাকা। এ ছাড়া হোটেলটিতে বড়দিনের আগের দিন ও বড়দিনে থাকছে বিশেষ বুফে খাবারের আয়োজন। এর জন্য জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। ১২ বছরের নিচে শিশুদের জন্য খাবারের খরচ পড়বে এক হাজার ৫০০ টাকা। শেরাটন হোটেলের ভিনটেজ রেস্তরাঁয় রয়েছে আরও একটি বিশেষ খাবারের আয়োজন। এখানে জনপ্রতি খাবারের খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। এ ছাড়া থাকছে আরও চমকপ্রদ আয়োজন। ফোন: ৮৩৩০০০১।
প্যান প্যাসিফিক সোনারগাঁও
বড়দিন বরণ করতে এবার নানা আয়োজন করছে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। হোটেলের ভেতর ও বাইরে সাজানো হয়েছে রঙিন বাতি আর ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনের আগে ও বড়দিনের দিন থাকছে রাতের খাবারের বিশেষ ব্যবস্থা। এতে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। এ ছাড়া ঝরনা ও চাও রেস্তরাঁয় বিশেষ ডিনারের ব্যবস্থা রয়েছে। বিশেষ বুফে খাবারের এ আয়োজনে জনপ্রতি খরচ পড়বে তিন হাজার ৪০০ টাকা। হোটেলটির সুইমিংপুলে থাকছে শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান। এখানে শিশুদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা, জাদু প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জনপ্রতি খরচ পড়বে ৫০০ টাকা। বড়দিন উপলক্ষে মজাদার নানা কেক ও কুকিজ পাওয়া যাচ্ছে হোটেলটিতে। ফোন: ৮১১১০০৫।
দ্য ওয়েস্টিন ঢাকা
ঢাকার গুলশান এভিনিউয়ে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলটি বড়দিন উপলক্ষে আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। এরই মধ্যে হোটেলটি সাজানো হয়েছে নানা আলোকসজ্জা ও ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনে এখানে শিশুদের জন্য থাকছে বিশেষ পার্টি। ২৫ তারিখ দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত এ শিশুতোষ উত্সবে সান্তাক্লজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে। এ উত্সবে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার টাকা। এ ছাড়া এখানে অস্ট্রেলিয়ান বার্বিকিউতে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে। জনপ্রতি খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। এখানে ঐতিহ্যবাহী টার্কি ডিনারের ব্যবস্থাও রয়েছে। জনপ্রতি খরচ পড়বে এক হাজার ৯০০ টাকা। ফোন: ৯৮৯১৯৮৮।
র্যাডিসন ওয়াটার গার্ডেন
বড়দিনের অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করতে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের লবি এরই মধ্যে উত্সবের আমেজে সাজানো হয়েছে। স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস গাছ। এ ছাড়া থাকছে সান্তাক্লজ ও স্নো ফ্লেইকস। উত্সবের দিনে আনন্দ উপভোগ করতে বিশেষ আয়োজন থাকছে র্যাডিসন ওয়াটার গার্ডেনের চারটি রেস্তোরাঁয়। প্রতিটি রেস্তোরাঁয় থাকছে বড়দিনের বিশেষ খাবার। এখানেও শিশুদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে বর্ণাঢ্য চিলড্রেনস পার্টি, যেখানে সান্তাক্লজ নিয়ে আসবেন বৈচিত্র্যময় সব উপহার। এর সঙ্গে থাকছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ক্যারল। আর সুরের মূর্ছনায় উপস্থিত হবে ব্যান্ড দল ‘দ্য ইমেজ’। ফোন: ৮৭৫৪৫৫৫।

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২২, ২০০৯

Tag: উপহার, খাবার, গুলশান, ঢাকা, প্রদর্শনী, বড়দিন, রেস্তোরাঁ, শিশু

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বড়দিনের উপহার, শুভেচ্ছা
Next Post:নতুন বছরের ডায়েরি ও বর্ষপঞ্জি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top