• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে করোনা Covid Vaccine, কতটা প্রভাব পড়ছে সাধারণের উপর?

দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে করোনা Covid Vaccine, কতটা প্রভাব পড়ছে সাধারণের উপর?

June 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে করোনা Covid Vaccine, কতটা প্রভাব পড়ছে সাধারণের উপর?

নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে টিকাকরণে জোর দিলেও ভ্যাকসিন মূল্য নিয়ে প্রথম থেকেই নানা অভিযোগ উঠে আসছে। বর্তমানে দেশে ২টি টিকা রয়েছে। একটি সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’, আরেকটি হল, ভারত বায়োটেক উৎপাদিত ‘কোভ্যাক্সিন’। কিন্তু সমস্যা হল এই দুই ভ্যাকসিন দেশে ২০টি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে৷ যা নিয়েই প্রশ্ন উঠেছে৷ 

Zee News- এর সঞ্চালক আমন চোপড়া ভারতে এই একই টিকার ভিন্ন মূল্যের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এই ব্যবস্থা কতটা প্রভাবিত করতে পারে সেটিও বলা হয়েছে। 

 কেন্দ্রীয় সরকারের কাছে সেরাম এবং ভারত বায়োটেক দুই সংস্থাই তাদের ভ্যাকসিন বিক্রি করছে ১৫০টাকা প্রতি ডোজ দামে৷ দেশে ৪৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদের এই টিকা বিনামূল্যে দিচ্ছে সরকার। এদিকে, রাজ্য সরকারগুলিকে সেরাম তাদের কোভিশিল্ড টিকা বিক্রি করছে ডোজ প্রতি ৩০০ টাকায়, ভারত বায়োটেক প্রতি ডোজ রাজ্য সরকারের কাছে বিক্রি করছে ৪০০ টাকায়৷ 

আরও পড়ুন, রাশিয়ার Sputnik V টিকা ভারতে তৈরির অনুমোদন পেল সেরাম

বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ড বিক্রি করা হচ্ছে ৬০০ টাকা প্রতি ডোজ, কোভ্যাক্সিন ১২০০ টাকায়। ১৮ থেকে ৪৪ বছর বয়সিদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। কিন্তু যদি বেসরকারিভাবে নিতে যেতে হয় তাহলে খরচ পড়বে টিকা প্রতি ১৮০০ টাকা করে৷ 

এখানেই জল্পনা শুরু। টিকার মতো জীবনদায়ী পণ্যেকে ‘লাভজনক’ পণ্যে নিয়ে আসছে বেসরকারি হাসপাতালগুলি৷ দামের হেরফেরে স্পষ্ট যে করোনা টিকা থেকে প্রভূত লাভ করছে তারা। সমীক্ষায় দেখা গিয়েছে দেশের ৯১% সায় দিয়েছেন যে বেসরকারি হাসপাতালে গিয়ে এত মূল্যের টিকা না নিয়ে সরকারি কেন্দ্রে বিনামূল্যে টিকা নেবে৷ 

এহেন পরিস্থিতিতে এক দেশ, এক টিকা ব্যবস্থা শুরুর কথা বলেছেন অনেকেই। কেন্দ্রের পাশাপাশি টিকার দামে রাশ পরাতে পারে রাজ্য সরকারও। তবে আদৌ এই দামের তারতম্য মিটবে কি না তা সময় বলবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-05 08:07:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোন খাবারে লুকিয়ে রয়েছে বাচ্চাদের ইমিউনিটি, জেনে নিন বিশদেকোন খাবারে লুকিয়ে রয়েছে বাচ্চাদের ইমিউনিটি, জেনে নিন বিশদে
Next Post:ফ্যাশনেও বন্ধু হোক প্রকৃতি! বাঁচবে পরিবেশফ্যাশনেও বন্ধু হোক প্রকৃতি! বাঁচবে পরিবেশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top