• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এক ধাক্কায় ৭৭ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, ক্রমশ বাড়ছে সুস্থতা / India reports 1,32,364 new COVID19 cases, 2,07,071 discharges, and 2713 deaths in the last 24 hours

এক ধাক্কায় ৭৭ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, ক্রমশ বাড়ছে সুস্থতা / India reports 1,32,364 new COVID19 cases, 2,07,071 discharges, and 2713 deaths in the last 24 hours

June 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: এক ধাক্কায় ৭৭ হাজার কমল সক্রিয় রোগীর সংখ্যা, ক্রমশ বাড়ছে সুস্থতা

নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিস্থিতিতে (Corona Update) কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। ক্রমশ নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ (Daily Cases) ফের কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। শুধু তাই নয়, মৃত্যুর সংখ্যাও নেমেছে ৩ হাজারের গন্ডির নীচে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন।

শুক্রবারের পরিসংখ্যানে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হল, সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭৭ হাজার কমেছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়াল ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ এ। এদিকে করোনার দ্বিতীয় ওয়েভে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন মানুষ। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৫৪০ হাজার ৭০২ জন। 

আরও পড়ুন: বিশ্বজুড়ে দ্রুত গতিতে বাড়ছে খাবারের দাম, উল্লেখ FAO এর রিপোর্টে

প্রসঙ্গত, দেশে মোট টিকা নিয়েছেন ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জন। কোউইন অ্যাপে রেজিস্টার করা আরও সুবিধাজনক। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এবার থেকে ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি ভাষাতেও কোউইন ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: Dominica-র আদালতে স্থগিত শুনানি, এখনই ভারতে Mehul Choksi-কে প্রত্যর্পণ নয়



Zee24Ghanta: Health News
2021-06-04 10:59:33
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অনলাইনে ২.৫ লাখের কুর্তি! ৫০০ টাকাতেই পাওয়া যায়, হাসির রোল নেটদুনিয়ায়অনলাইনে ২.৫ লাখের কুর্তি! ৫০০ টাকাতেই পাওয়া যায়, হাসির রোল নেটদুনিয়ায়
Next Post:ব্ল্যাক ফাংগাস কি হতে পারে শিশুদেরও? জানুন কী বলছেন বিশেষজ্ঞরাব্ল্যাক ফাংগাস কি হতে পারে শিশুদেরও? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top