• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা রোগীর অক্সিজেন লেভেল কম, কীভাবে বুঝবেন? – Kolkata24x7

করোনা রোগীর অক্সিজেন লেভেল কম, কীভাবে বুঝবেন? – Kolkata24x7

June 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনা রোগীর অক্সিজেন লেভেল কম, কীভাবে বুঝবেন? - Kolkata24x7

ভারতে থাবা বসিয়েছে করোনা (corona)। হাসপাতালে বেডের অভাব ও অক্সিজেনের (oxygen) অভাবে অনেক করোনা আক্রান্ত রোগীকে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ দেশে অক্সিজেন প্রয়োজনের তুলনায় যোগান কম। অক্সিজেনের লেভেল কমে যাওয়া ও সময়ে অক্সিজেন না মেলার কারণে কোভিড (Covid 19) আক্রান্ত অনেক সহ নাগরিককে আমরা হারিয়েছি। তাই করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন লেভেল (oxygen level) নিয়মিত নজরে রাখা প্রয়োজন।

করোনা শ্বাস প্রশ্বাস জনিত একটি রোগ। করোনা সরাসরি আমাদের ফুসফুসকে (lungs) ক্ষতিগ্রস্ত করে। তাই অনেক ক্ষেত্রেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাই রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে দেহের কোষগুলি প্রয়োজনীয় অক্সিজেন পায় না, ফলে দেহের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। এর ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। করোনা রোগীদের সব সময়ই যে অক্সিজেনের মাত্রা কমে যাবে এরম কোনো কথা নেই। সংক্রমণের মাত্রা অল্প হলে সামান্য জ্বর, সর্দি কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়ার মত উপসর্গ দেখা দিতে পারে। কিন্তু যে সব রোগীদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় তাদেরই অক্সিজেন লেভেল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অক্সিজেন লেভেল কমে গেলে শ্বাস প্রশ্বাসে নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অক্সিজেন কমে গেলে বুকে ব্যথার মত উপসর্গও দেখা যেতে পারে। এই রকম উপসর্গ দেখা দিলে কখনই তাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে হসপিটালে ভর্তি করা ব্যবস্থা করতে হবে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় ফলে সংশয়, মনোসংযোগে অভাবের মত মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

অক্সিজেন লেভেল কমে যাওয়ার ফলে ঠোঁটে নীলচে ভাব বা ঠোঁট বিবর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যা সায়ানোসিস (cyanosis) নামে পরিচিত। দেহে অক্সিজেন কমে যাওয়ার ফলে দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এই উপসর্গ গুলি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে হসপিটালে ভর্তিও করতে হতে পারে। যদি বাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা যায় তবে তো খুবই ভালো। ঘন ঘন অক্সিমিটার দিয়ে রোগীর অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-02 19:17:17
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শুধু রস নয়, লেবুর খোসাও উপকারী! কী ভাবে ব্যবহার করবেন, জানুন...শুধু রস নয়, লেবুর খোসাও উপকারী! কী ভাবে ব্যবহার করবেন, জানুন…
Next Post:রোজের এই পাঁচ কাজেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব! জানুনরোজের এই পাঁচ কাজেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব! জানুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top